ক্ষৌরকর্মের কথকতা
১৪ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পুরুষদের একটি নিত্য কর্ম হচ্ছে সেভ করা। আমার প্রথম সেভিং কিট ছিল আব্বারটা (অবশ্যই লুকিয়ে)। আলাদা ব্লেড ঢুকিয়ে তখন করতে হতো। সেভেন ও ক্লক ব্লেড ইউজ করতাম। তারপর আমি প্রকাশ্যে ক্ষৌরকর্ম শুরু করলাম জিলেটের টুইন ব্লেড সিস্টেম দিয়ে। আব্বাকে একজন গিফট করেছিল কিন্তু উনি ব্যবহার করেনি। এটির ব্যবহারের সহজতাতে মুগ্ধ ছিলাম। তখন থেকেই জিলেটের প্রেমে পরা। এরপর সময়ের সাথে কত ব্রান্ড বদলানো হলো - জিলেট টু, কনটর, সেনসর, সেনসর এক্সেল, ম্যাক 3, ম্যাক 3 টারবো। মাঝখানে বিপদে পরে দু একবার অন্য ব্যান্ডের ডিসপোজেবল রেজর ট্রাই করেছি। কিন্তু ভাল লাগেনি। উইলকিনসন সোর্ডের কোয়াট্রর (চার ব্লেড) দিকে আড় চোখে তাকালেও কোন কারনে জিলেটের কাছে এখনও বিবাহিতের মতই বিশ্বস্ত। ম্যাক 3 টারবোতে এসে কেন যেন আটকে গেছি প্রায় তিন বছর। জিলেটের বিজ্ঞাপন The best a man can get মনে হয় প্রানে গেঁথে আছে।
সম্প্রতি জিলেট ফিউসন নামে একটি নতুন রেজর বেরিয়েছে। এটির সামনের দিকে পাঁচটি ব্লেড ও পিছনের দিকে একটি প্রেসিশন ব্লেড জুলফি কাটার জন্যে। কিন্তু আমার এখনি কিনতে ইচ্ছে করছেনা । মনে একটি প্রশ্ন জেগেছে: ব্লেডের সংখা বাড়াই কি প্রযুক্তির উৎকর্ষতার লক্ষন?
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯

ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা...
...বাকিটুকু পড়ুনআজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?
এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো...
...বাকিটুকু পড়ুন
আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!
আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥
আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন