আমি বলি ঠিক আছে
১৮ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন গেলাম বার্লিনের ভারতীয় দুতাবাস ও ডয়েশে ভেলে আয়োজিত একটি ক্লাসিকাল কনসার্ট অনুষ্ঠানে। অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো এদেশেও ভারত সম্পর্কে একটি ইলিউশন কাজ করে। ডয়েশে সিম্ফনি অর্কেষ্ট্রা কিছুদিন আগে ভারতে গিয়ে ওদেশের শাস্ত্রীয় সঙীত সম্পর্কে ধারনা নিয়ে এসেছ। তারা দুই সংস্কৃতির মধ্যে সেতু বন্ধনের ডাক দিয়ে অনুষ্ঠানটিতে পাশ্চাত্য বাদ্যযন্ত্র দিয়ে ভারতীয় ধুন তোলার চেষ্টা করলো। চেষ্টা করলো বললাম কারন ব্যাপারটি অনেক দর্শকের কাছেই শিল্পোত্তীর্ন হয়নি। কম্পোজার সেলসির নোটে ভায়োলিন আর চেলো দিয়ে মন্দিরের শাঁখের আওয়াজ! বড্ড বেসুরো আর উচচকিত ঠেকেছে। তবে কম্পোজার সন্দীপ ভগবতী ও জন মায়ারের সুরে ভায়োলিনে মেডিটেশন ও ক্লারিনেটে রাগ সঙীত তোলার চেষ্টা কিছু যায়গায় ভাল লেগেছে।
এসব শুনতে শুনতে মনে হচ্ছিল সঙীতের সাথে বাদ্য যন্ত্রের গভীর সম্পর্ক আছে। এদুয়ের সহাবস্থান যেখানে অনুপস্থিত সেখানে সঙীতের সেই মাধুর্য কি পাওয়া যায়? অথচ পনিডত রবি শনকর, আনন্দ শনকর পশ্চিমা যন্ত্রের সংযোগে অনেক ফিউশন সঙীত করেছেন। সেগুলো ভালো হয়েছে কারন হয়ত তাদের দুই ধাঁচের সঙীতেই বেশ দখল আছে।
শেষে মোজার্ট তার স্বরুপে ফিরে এসে দর্শকদের কিছুটা হলেও মোহিত করলেন। বধু বলছিল পাশ থেকে যদি মোজার্ট এর সুর তোলা হয় সেতারে তবে কেমন হবে? নিশ্চয়ই এরকম অদভুত কিছু হবে ।
তবে আমি এক্সপেরিমেন্টের বিরোধী নই । হোক এরকম আরও সেতু বন্ধন । উঠুক বাউলের একতারের সুর 'চেলো'তে। অথবা বাখ মোজার্ট সেতারে। 'জাত যায় জাত যায় লোকে বলে, আমি বলি ঠিক আছে'।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন