খাদ্য, প্রেম, ঘুম, জাগরণ; সোমবার এবং মঙলবার
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রবিবার একই
বৃত্তে আবর্তিত আর আকাশ তো মস্ত একটা গর্ত-
সেখানে ঢুকবো নেংটি ইঁদুরের মতো। থরথর
হৃদয়ে প্রতিক্ষা করি, স্বপ্ন দেখি আগামী কালের
সারাক্ষন, আনেক আগামীকল্য উজিয়ে দেখেছি
তবু থাকে আরেক আগামী কাল। সহসা আয়নায়
নিজের ছায়াকে দেখি একদিন-উত্তীর্ন তিরিশ।
(শামসুর রাহমান)
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



