সবার সুবিধার্থে বিভিন্ন ব্লগারদের টিপসগুলো একসাথে করে দিচ্ছি। লিন্ক দু একদিনের মধ্যে কার্যকরী হলেই ব্লগারদের লিন্কগুলি দিয়ে দেব। 1) এই ব্লগটি এখন সম্পুর্ন ইউনিকোডে। প্রথমেই সাগর ফন্টটি নামিয়ে ইনস্টল করে নিন। ফন্ট ডিসপ্লে পরিস্কার হবে।2) যারা অভ্র বা ইউনিকোড কনভার্টার ইউজ করে অভ্যস্ত তাদের সমস্যা নেই। কিন্তু বিজয় ব্যবহারকারীদের প্রথমদিকে সমস্যা হবে। "সামহয়ার ইনের নতুন ভার্ষনের কি বোর্ডটা ইউনিবিজয় কিবোর্ড । এই কিবোর্ডটা মূলত: বিজয় কিবোর্ড । পার্থক্য শুধু একার হ্রস্ব ইকার দীর্ঘ ঈকার নিয়ে । ইউনিবিজয় কিবোর্ডে এগুলো অক্ষরের পরে লিখতে হয় । ব্লগারদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব এনিয়মগুলোতে নিজেকে অভ্যস্ত করে ফেলা । বিস্তারিত টিউটোরিয়ালের জন্য http://www.omicronlab.com/download/pdf/Bangla Typing with Fixed Keyboard Layouts.pdf" (ধন্যবাদ হাসিব)"আমরা যারা বিজয় কীবোর্ড ইউজ করতাম তারা যেভাবে বাংলা লিখতাম তা হলো শব্দের দৃশ্যত রূপ। অর্থ্যাৎ একটি বাংলা শব্দ লিখতে গেলে কলমের আগায় যে শব্দগুলো আসত তাই টাইপ করে ফেলতাম। উদাহরণস্বরূপ : আবেগ লিখতে গিয়ে আমরা শব্দের দৃশ্যত রূপ অর্থ্যাৎ প্রথমে 'আ' পরে 'এ-কার' পরে 'ব' পরে 'গ' টাইপ করতাম। তাতেই 'আবেগ' চলে আসত। কিন্তু ইউনিকোডে একটু অন্যরকম। এখানে বাংলা লিখার টিপস হলো বানান করে লেখা।আপনি যে শব্দটি লিখতে চান তা মনে মনে বানান করে লিখতে থাকুন। দেখবেন ইউনিকোড শিখে ফেলেছেন।" (ধন্যবাদ অলৌকিক হাসান)।3) ননইউনিকোড কমেন্টগুলো আনা যায়নি তবে চেষ্টা চলছে।4) নতুন ফিচারের মধ্যে আছে ব্লগার সার্চ ইন্জিন - পরখ করে দেখুন।সবাইকে আবারো নববর্ষের শুভেচ্ছা।
আলোচিত ব্লগ
ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন
গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন
আর্কাইভ থেকে: ফেলে আসা এক সড়কের কথা

ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন
কোথাও একটা ভুল হচ্ছে!
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।