somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণাঃ বলিভিয়া পারলে বাংলাদেশ কেন পারবে না??

০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের কি এখনও সেই সাহস হয় নি? আমেরিকার চোখ রাঙানীর তোয়াক্কা না করে বাংলাদেশ কি পারে না সংসদে ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে একটা প্রস্তাব পাশ করতে???

সমাজতান্ত্রিক বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস গত বুধবার রাষ্ট্রীয়ভাবে ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করেছেন। মানবতার পক্ষে গাজাবাসীর পক্ষে তারা জোরালো অবস্থান নিয়েছেন। আর এদিকে, ইসরাইল প্রশ্নে দক্ষিণ এশীয়ার বৃহত্তম শক্তি ইন্ডিয়া (দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশও এটি) লোকসভায় একটা নিন্দা প্রস্তাব আনতেও ব্যর্থ হয়েছে। পাকিস্তানের অবস্থানও তথৈবচ। নব্বইভাগ মুসলমানের দেশ বাংলাদেশেরও তেমন কোন নড়াচড়া চোখে পড়ছে না। সংসদে একদিন একটু আলোচনা, একটা নিন্দা প্রস্তাব- এই পর্যন্তই। ইসরাইলের গাজা আক্রমণ প্রশ্নে বিএনপি-জামাতের অবস্থান আরো করুণ। ঢাকার রাজপথে নিয়মিত প্রতিবাদ-বিক্ষোভ যেটুকু হচ্ছে তা মূলতঃ বামপন্থিরাই করছেন।

বাংলাদেশের ইসলামিক দল দাবীদার, ইসলামের হেফাজতকারী দাবীদারদেরও ইসরাইল প্রশ্নে পরিষ্কার কোন অবস্থান নেই। তসলিমা নাসরিন কিছু কইলেই তিড়িক্কি দিয়ে রাজপথ দাবিয়ে বেড়ায় এরা। নাস্তিকদের কোতল করতে ঘোষণা দেয় ধর্মীয় জলসায় বসে। কিন্তু যখন ইহুদিরা গাজা আক্রমণ করে বা আমেরিকা ইরাক-আফগানিস্তান আক্রমণ করে এরা তখন মিউ মিউ করে আর নিজেদের আন্ডা-বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। আমেরিকা তখন এদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কম্পোলচারী,আর ইসলাম, মুসলমান, বর্বরতা, যুদ্ধের নামে নারকীয় ধ্বংসযজ্ঞ সবকিছুই এই মুমিন সমাজের কাছে তখন অপশনাল!

সৌদি বাদশা থেকে আইএসআইএস ,মিশরের আল সিসি থেকে পাকি-আফগান আল কায়েদা সবাই হামাসকে উচিত শিক্ষা দিতে আর আমেরিকার সেবাদাস হিসাবে নজর কাড়তে ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছে। ইনিয়ে বিনিয়ে তারা ইসলামের নামে হামাসের বদনামই প্রচার করছে।

আবার আসি কিমিউনিস্ট-সমাজতান্ত্রিক ল্যাটিন আমেরিকার কথায়। চিলি ও এল সালভেদর ইতিমধ্যে তাদের রাষ্ট্রদূতদেরকে দেশে তলব করে নিয়েছে। ইকুয়েডর, ব্রাজিল ও পেরুও তাদের রাষ্ট্রদূতদের ইসরাইল ত্যাগের নির্দেশ দিয়েছে। বাংলাদেশের সাথে ইসরাইলের কুটনৈতিক কোন সম্পর্ক নেই সেটা ঠিক। শোনা যায় ইসরাইলের বাংলাদেশ সংক্রান্ত সকল কাজ ঢাকাস্থ আমেরিকান দুতাবাসেই হয়। কিন্তু তারপরও রাষ্ট্র হিসাবে মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে আর নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের একটা শক্ত অবস্থান অন্তত বিশ্ববাসীকে জানিয়ে দেয়ার উদ্যোগ তো নেয়া উচিত!

পাঠক লাল গোলদার
০১ আগষ্ট ২০১৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×