somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিএনজির দাম বাড়ালে যানজট কমবেঃ মন্ত্রীর শিয়াল মারা যুক্তি

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে গতকাল (২৫ আগষ্ট ২০১৪)বলেছেন, বর্তমানে বেশিরভাগ গাড়িই সিএনজিচালিত। আর অতিরিক্ত গাড়ি চলাচলের কারণে রাজধানী ঢাকায় যানজট বাড়ছে। এ অবস্থায় সিএনজি গ্যাসের দাম বাড়ানো হলে রাস্তায় গাড়ির সংখ্যা কমে আসবে। অনেকাংশে যানজটও কমবে। প্রধানমন্ত্রীও নাকি এ প্রস্তাবে সায় দিয়েছেন।(খবর দৈনিক পত্রিকার)

শিয়াল ধরা বা মারা খুবই কঠিন কাজ। কারণ পন্ডিত নামে পরিচিত এই প্রাণীটি অতিব ধুর্ত। তাই গ্রামে যখন শিয়ালের উপদ্রব বেড়ে যায়, তখন গ্রামের মানুষকে রীতিমতো বৈঠক করে শিয়াল মারা বা শিয়ালের উপদ্রব কমানোর যুক্তি বা পন্থা ঠিক করতে হয়। আমাদের গতকালকের মন্ত্রীসভার বৈঠকে, ‘সিএনজির দাম বাড়ালে যানজট কমবে’ বলে যে যুক্তি বা পন্থা ঠিক করা হয়েছে তা মূলত শিয়াল মারা যুক্তির মতোই। এক্ষেত্রে শুধু ‘শিয়ালের’ জায়গায় ‘পাবলিক’ বুঝতে হবে।

গ্যাসের দাম বাড়ার সাথে রাস্তায় গাড়ির সংখ্যা কমে যাওয়ার সম্পর্ক আছে কি না অথবা বেশিরভাগ গাড়ি সিএনজি চালিত না হয়ে তেল চালিত হলে রাস্তার জানজট উধাও হতো কি না আমি সেই সব ফালতু বিতর্কে যাচ্ছি না। আমি শুধু একটা প্রশ্ন রাখছি, ২০১১ সালে যখন সিএনজির দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছিলো অর্থাৎ এক ধাক্কায় রেকর্ডপরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দেয়া হয়েছিলো, তখন কি ঢাকার যানজট কমেছিলো??? অবশ্য গ্যাসের দাম বাড়িয়ে যদি ২৫ টাকার স্থলে ৫২৫ টাকা করা হয়, তাহলে মন্ত্রীর যুক্তি অক্ষরে অক্ষরে ফলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তখন রাস্তায় শুধু মন্ত্রীর গাড়িই থাকবে, আর দেশের পাবলিককেও হাত-পা কোলে নিয়ে ঘরে বসে থাকতে হবে।

গ্যাসের মূল্য বৃদ্ধি তো শুধুই গ্যাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না! গ্যাসের মূল্যবৃদ্ধি মানেই পরিবহন ভাড়া বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি মানেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি,সারের মূল্য বৃদ্ধি,বাড়ীভাড়া বৃদ্ধি,খাদ্যদ্রব্যসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি।আর সর্বোপরি মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি,সাধারণ মানুষের কষ্ট বৃদ্ধি।

আর ঠিক পাবলিকের কষ্টবৃদ্ধির উল্টোদিকেই সুখবৃদ্ধিও ঘটবে অনেকের। এর মধ্যে রাজনীতিক-আমলাদের যেমন দেশী-বিদেশী কোম্পানী থেকে প্রাপ্ত পার্সেন্টেস বেড়ে যাবে তেমনি হু হু করে বাড়বে ঘুষখোরদের ঘুষের রেট।বাড়বে চাঁদাবাজদের চাঁদাবাজীর রেটও। আর এত বাড়াবাড়ির মধ্যে, যানজট কমবে, গাড়ী কেনা কমবে বা গাড়ী চালানো কমবে-গন্ডমূর্খরাই কেবলমাত্র একথা বলতে পারে।

পাঠক লাল গোলদার
২৬ আগষ্ট ২০১৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যু্ক্তিসংগত ব্যাখ্যা চাই-১

লিখেছেন অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪




আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর... ...বাকিটুকু পড়ুন

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×