somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না কি বলেন মনু???

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরিশালে মাত্র ১৬ টি কেন্দ্রে ৯৯ শতাংশ ভোট পড়েছে। আমাদের নির্বাচন কমিশন কি চৌকষ, দেখছেন নি?? ৯৯% একটু দৃষ্টিকটু, কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে, নির্বাচন কমিশন সেটা আলবৎ ধরে ফেলেছে। কারণ এরশাদের আমলে, জিয়ার আমলের ভোটের স্মৃতি অনেক মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বা রাজাকারের মনে স্মৃতি হিসাবে থেকে যেতেই পারে। তাই ঠিক সময়েই ঠিক কাজ! পাকিদের বিরুদ্ধে উপযুক্ত জবাব হিসাবে বরিশালের ঐ ১৬টি কেন্দ্রের ফল স্থগিত ও বাতিল বলে ঘোষণা করা হয়েছে। অসম্ভব ভালো উদ্যোগ!! বজ্র কঠিন পদক্ষেপ!! না কি বলেন মনু???

কিন্তু কতটি ভোট কেন্দ্রে ৯৮%, কতটিতে ৯৭% আর কতটি ভোটকেন্দ্রে ৯০% এর বেশি ভোট পড়েছে তা নিয়ে কোন হিসাব-নিকাশ এখনও দেখা যাচ্ছে না। আমাদের দক্ষ নির্বাচন কমিশন ধরেই নিচ্ছে যে, অধিকাংশ কেন্দ্রে ৯০% এর উপরে ভোট পড়লে সেটা মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হয়েছে বলেই কৃতজ্ঞ চিত্তে মেনে নেবে!! বিচ্ছিন্ন কিছু ঘটনা তো ঘটতেই পারে। ইউরোপ-আমেরিকায়ই তো কত বিচ্ছিন্ন ঘটনা ঘটে!! কত গায়েবি ভোটের ঘটনা ঘটে! কিন্তু বাংলাদেশ তো এখন মধ্য আয়ের দেশ। এখানে ওসব চলবে না! আরো দেখেন, এই বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কিন্তু ইউরোপ-আমেরিকায় কেউ গোস্মা করে না! চিল্লা-পাল্লা করে না! ওখানে তো আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এই বিএনপি-রাজাকাররা নাই? না কি বলেন মনু???

এখানে সেখানে বিচ্ছিন্ন কিছু আস্ত ব্যালট বই আগে থেকেই ছিল মেরে রাখা, বিচ্ছিন্ন কিছু কেন্দ্রে অন্যদের এজেন্ট ঢুকতে না দিয়ে বিচ্ছিন্নভাবে ব্যালটপেপারে ছিল মারা, বিচ্ছিন্ন কিছু কেন্দ্রে ভোটের আগের রাত্রে ব্যালটবাক্স ভরে রাখা, আর সকল কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু মরা মানুষ, বিছিন্ন কিছু ভোট কেন্দ্রে না আসা মানুষের ভোটগুলো কষ্ট করে দিয়ে দেয়া ছাড়া, ভোট একেবারেই গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচন কমিশন, প্রশাসন এবং সরকারীদলের পোলাপাইন সবাই নিরপেক্ষ ছিলেন বিধায়ই বিচ্ছিন্ন ঘটনাগুলো কেউ আমলেই নেন নাই। কিন্তু দেখেন এতো দারুণ লেবেলপ্লেইং ফিল্ড থাকা সত্ত্বেও এই বঙ্গবন্ধু বিরোধী পাকিরা নানান গুজোব ছড়াচ্ছে। এইসব ফেইক নিউজে কেউ কান দেবেন না! বরং তার চেয়ে ভালো এই সুযোগে চোখের চিকিৎসাটা করেই ফেলান! তা না হলে উন্নয়ন দেখতে পারবেন না! বলা ভালো, উন্নয়ন দেখতে গেলে একটা সুন্দর মন লাগে, সুন্দর দুইটা চক্ষু লাগে! এমন বিউটিফুল নির্বাচনটা নিয়েও খামোখা প্রশ্ন তুলবেন না! আর প্রশ্ন তুললে, তারা তো মুক্তিযুদ্ধবিরোধী পাকিপন্থী! তাদের তো চাকরি থাকবে না!! না কি বলেন মনু??

আসছে জাতীয় নির্বাচন এমন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং বিউটিফুল লেবেল-প্লেইং-ফিল্ড করার জন্য বরিশালের মেয়র নির্বাচন একটা মডেল হতেই পারে? না কি বলেন মনু???
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

×