somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি বনাম আমরা

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় ছিল বলা হতো রাজনীতি মানে রাজার নীতি। মানে রাজারা যে নীতি নির্ধারণ করতেন শাসন ব্যবস্থায় তাই হয়তো রাজনীতি বলা হতো। এখন আর রাজার শাসন ব্যবস্থা নাই। প্রজাতন্ত্রীক রাষ্ট্র ব্যবস্থা। দলের মতের ভিন্নতায় থাকাটা খুব স্বাভাবিক একটা নিয়ম প্রজাতন্ত্রে। তবে নিজের ইচ্ছা অন্যের উপর জোর করে চাপানো কোন কোন দল বা মতের নৈতিক আদর্শ হতে পারে না। তার উপর বিষফোঁড়ার মতো আছে সাম্প্রদায়িকতা। আবার এ সাম্প্রদায়িকতার আছে রকমফের।
১। সাম্প্রদায়িকতা।
২। উগ্র-সাম্প্রদায়িকতা।
৩। সুপ্ত-সাম্প্রদায়িকতা।
(সাম্প্রদায়িকতার বিষয়ে কিছুটা পরে আলোচনা করছি।)
যেমন একটা প্রবচন প্রচলিত বিশেষ করে আমাদের বাঙালী সমাজে, পান থেকে চুন খসলেই ইসলাম চলে যায়। যা কম বেশী সবাই জানে এবং হাঁড়ে হাঁড়ে জানে। নতুন করে কিছু বলার কোন প্রয়োজন নাই। কোন অন্ধকে যদি বলা হয় সে অন্ধ তখন যদি সে রাগ করে সত্য’কে মানতে তাহলে কি করার থাকে? তবে পরিতাপের বিষয় এই এখানে অন্ধ কিন্তু অন্ধের কাজ করছে না, যার চোখের জ্যোতি আছে সেই’ই করছে অন্ধের মতো কাজ।
প্রথমে বলি ছাত্রদের রাজনীতি প্রসঙ্গ :-
কলেজ, বিশ্ববিদ্যালয় তো এখন রাজনীতি চর্চার মুক্ত অঙ্গন। কোন ছেলে বা মেয়ে যখন ঘর থেকে বিদ্যাপীঠে যায় হয়তো নিম্ম মধ্যবিত্ত ছাড়া কোন পরিবারই সজাগ না তার সন্তান কি করছে তার খবর নিতে। আসি ছাত্রদের মনোবৃত্তি দেখতে। রাজনীতির সাথে জড়িত ছাত্রদের কাছে জিজ্ঞাসা -
১। যখন কোন দাঙ্গায় আহত হন তখন পাশে কে থাকে?
২। যখন হামলা করে কাউকে আহত বা হত্যা করা হয় তখন কি কোনরূপ অনুশোচনা হয় না?
৩। যখন কোন পরিবহনে হামলা করা হয় তখন কি একবারও ভাবনায় আসে না আগেরদিন তো এ পরিবহনে আপনিও যাত্রী ছিলেন?
৪। যখন মানুষের দুর্দশা হয় তখন কি মানবিক মুল্যবোধ কাজ করে না?
৫। যখন আপনি নিজে মানুষের অসুবিধার কারণ হয়ে উঠেন ঠিক তখন যদি আপনার অনুরুপ কোন কিছুর মুখোমুখি হতে হয় ঐসময়টায় নিজেকে কোন শ্রেণীভুক্ত করবেন?
৬। যখন কারোর নির্দেশে অন্যায় কিছু করছেন তখন একবারও কি মনে হয়না আপনি একজন ক্রীতদাস, যাই হুকুম দেওয়া হবে তা পালনে বাধ্য?
৭। যখন বুঝলেন যা করছেন তা অন্যায় তারপরও কি নিজেকে শুধরানো চেষ্টা করেন?
৮। যখন বুঝলেন দেশ বড় নয় দল বড় তখন আপনার দেশপ্রেম কি নিলাম করে দিলেন দলের জন্যে?
৯। ছাত্রদের ধরা হয় দেশের আগামী। সেই আগামী’ই যদি হয় কর্দপ কলুষিত দেশ কেমন হবে তা কি চিন্তায় আসে?
১০। রাজনীতি করেন কি দেশের জন্যে / দলের জন্যে / অর্থনৈতিক মুক্তির জন্যে / নিজেকে নেতা হিসাবে দেখানোর জন্যে / অবৈধ প্রতিপত্তির জন্যে ?
জানি এর কোন সদ্দুত্তর পাওয়া যাবে না। কেন যাবে না তাও জানি। কারণ বিশেষ করে বাঙালীদের রক্তে একটা বিশেষ গুণ প্রবাহিত আছে, তা হলো আমার যা ভাল লাগে তা হউক অন্যের জন্যে মরণ ঘা তার ভাল লাগতেই’ই হবে। আমার যা না পছন্দ তা হউক দশের সুবিধার তা হতে দেওয়া যাবে না। আমি’ই চিন্তা করব আমার সব সুবিধার কথা, চাই সে হউক যত ছোট। তার জন্যে যদি কেউ মরেও যায় কিছু যায় আসে না। এমন হলো আমাদের রাজনীতির অদৃশ্য চেতনা।
(চলবে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×