somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের শিক্ষা হয় নাই

২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যে অতীত থেকে কোনও শিক্ষা নেইনা, তার প্রমান আজকের দিনভর ঘটে যাওয়া ঘটনা। বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বাথরুমে পড়ে যেয়ে চোট পেয়েছেন। তার সমর্থকদের জন্যে অনাকাঙ্খিত ঘটনা নিঃসন্দেহে। কিন্তু মিরপুর রোডে প্রান দিয়ে তার খেসারত দিয়েছেন জনৈক ব্যবসায়ী, এ কেমন বিচার। রাজনৈতিক অঙ্গনে কিছু ঘটলেই সেটাকে ইস্যু করে অঘটন তৈরি করার জন্য রাজনৈতিক কর্মীরা মুখিয়ে থাকে। সাধারণ মানুষের প্রান যায় যাক, তাতে কারও যেন কিছু আসে যায়না। তারেক রহমান পড়ে যেয়ে ব্যথা পেয়েছেন এর মাশুল কেন এক নিরীহ ব্যবসায়ী আর তার পরিবারকে গুনতে হবে? ঐ ব্যবসায়ী'র প্রানের মুল্য কি আমাদের কোনও রাজনৈতিক নেতার চেয়ে কম? আমি ঘটনার পিছের ঘটনা জানিনা। অনেকেই হয়তো বলবেন, এটা সরকারেরই একটা কূট চাল, প্ল্যান করে এমনটা ঘটানো হয়েছে। আমি মানতে রাজী নই। কারন রাজনীতির নামে সাধারন মানুষের জীবন নিয়ে হোলি খেলা এই প্রথম নয়। অতীতেও আমরা বহুবার দেখেছি। এতকিছুর পরও কি আমাদের শিক্ষা হবেনা?! কিছু একটা মনঃপুত না হলেই বাস জ্বালাও, গাড়ি জ্বালাও, ভাংচুর করো, মানুষের প্রান নিয়ে নাও - আর আমরা এইসব দেখতে চাইনা। অনেক দেখেছি। এর নাম কখনও রাজনীতি হতে পারেনা। এর একটাই নাম- সন্ত্রাস। আমরা আর সন্ত্রাসকে প্রশ্রয় দিতে পারিনা। রাজনৈতিক দলগুলা এখনও অনেক বড় বড় কথা বলছে, কাজে কর্মে তার তো কোনও প্রতিফলন দেখিনা। ক্ষমতার দম্ভে ক্ষমতাশুন্য রাজনীতিকদের কবে লজ্জা হবে? কবে তারা মানুষের জন্যে কিছু করবেন; দলের জন্যে না? রাজনৈতিক দৈন্যতা আর বেহায়াপনা দেখতে দেখতে আমরা আর ক্লান্তই শুধু নই; রীতিমত ক্ষুব্ধ! X((
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৫৭
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×