somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোরের মায়ের বড় গলা

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা প্রবাদ বাক্য আছে না, 'চোরের মায়ের বড় গলা', বর্তমানে কিন্তু অনেক চোরই এরকম বড় গলায় কথা বলছে।
আসলে ব্যাপারটা পরীক্ষার প্রশ্ন ফাঁস সংক্রান্ত। প্রশ্ন যেভাবে হোক ফাঁস হইছে, ছাত্র-ছাত্রীরা ওই প্রশ্ন পড়ে ধুমায়া পরীক্ষা দিছে। কিন্তু যখন কেউ এটা বলতে যাচ্ছে, তখন লজ্জা পাওয়া তো দূরের কথা উলটা তাকে গালিগালাজ করা হচ্ছে। দেশটা আসলে কোথায় গেছে বুঝতে পারছেন??
লজ্জা জিনিসটা ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে আমাদের মধ্যে থেকে।
যারা সাড়া বছর কষ্ট করে পড়েছে, পরীক্ষার আগের রাতে কোনো প্রশ্ন পায়নি, আসলে তাদের কষ্ট পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। কারণ তারা সাড়া বছর কষ্ট করে তারপর ভালো রেজাল্ট করে, কিন্তু যখন দেখে যে একজন খারাপ ছাত্র সাড়া বছর না পড়ে কোনো মতে পাশ করতো তারাও এ+ পায় তাদের অবশ্যই খারাপ লাগার কথা।
এখন প্রশ্ন জাগতে পারে যে, 'তাহলে দুই বছর কষ্ট করে পড়ে লাভ কি??
আমি বলছি লাভ আছে। তুমি দুই বছর যা পড়েছ, যা শিখেছ তা কিন্তু পরীক্ষার আগে প্রশ্ন পাওয়া ওই ছেলে শিখতে পারেনি। কলেজে ক্লাস করে তুমি যে গঠন মূলক শিক্ষা পেয়েছ, তা কিন্তু ক্লাস না করে সারা বছর আড্ডাবাজ, ঘোরাফেরা করা ছেলেটি শিখতে পারেনি।
আর এই প্রমাণটা কখন পাওয়া যাবে জানো?? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়/ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করে সসম্মানে পড়ার সুযোগ পাবে, আর ওই ছেলে ভর্তি হবার নূন্যতম মার্ক/ পাশ মার্ক পাবে না। তার এ+ এর বড়াই ওই ভর্তি পরীক্ষার আগের তিন মাস, তারপর সে এমনিতেই চুপসে যাবে। তারপরও যদি কোনো ভাবে সে সেখানে সুযোগ পেয়ে যায়, তবুও তুমিই এগিয়ে থাকবে, কারণ তুমি তার চেয়ে অনেক বেশি জানো, তার চেয়ে তোমার দক্ষতাও বেশি। তুমি তার থেকে খুব দ্রুততার সহিত এগিয়ে যেতে পারবে। আর সেই ছেলে পাবলিক বিশববিদ্যালয়ে চান্স না পেয়ে এ+ এর জোড়ে স্বল্প খরচে হয়তো প্রাইভেটে পড়ার সুযোগ পাবে, আজকাল ওই সব ভালো ভালো প্রাইভেটে ভর্তি হতে হলেও ভর্তি পরীক্ষা দিতে হয়, আর স্বল্প খরচ বহাল রাখতে অনেক ভালো রেজাল্ট করতে হয়। কিন্তু যার কোনো ফাউন্ডেশন/ ভিত্তিই নেই সে কিভাবে ভালো রেজাল্ট করবে???
তাই এখন এইসব চিন্তা ভাবনা না করে নিজের মত পড়ে, তারপর পরীক্ষা দেয়াটাই যুক্তিযুক্ত হবে। তুমি আগে যা পড়েছ তার একটা ঝালাইও হয়ে গেল, তারপর পরীক্ষার পর তিন মাস ভালো ভাবে প্রস্তুতি নিলে অবশ্যই তুমি পাবলিক বিশববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে।
সব কঠোর পরিশ্রমী ছাত্র-ছাত্রীদের প্রতি রইল শুভ কামনা।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×