somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপ ফুটবল এবং কিছু কথা

২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো দেশের পতাকা সে দেশের প্রতীক, দেশের স্বীকৃতির প্রতীক, স্বাধীন দেশের প্রতীক। পতাকা কোনো ফাইজলামীর বিষয় না।

সামনে বিশ্বকাপ ফুটবল, সেখানে বাংলাদেশ খেলবেনা, আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি ইত্যাদি দেশের , নিজে যে দেশের সাপোর্ট করি সেদেশের পতাকা লাগাবো। কিন্তু আমরা কি একবার ভেবেছি, আমাদের বাংলাদেশের অবস্থানটা তখন কি হবে??
আমারা স্বাধীন একটা দেশে বাস করি এটা বুঝতে হবে। হ্যাঁ সাপোর্ট করব, কোন দল ভালো খেলেছে কোন দল খারাপ খেলেছে তা নিয়ে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনা করব। কিন্তু একটা বিষয়ে লক্ষ্য রাখবো, আমরা যে দেশে জন্ম নিয়েছি, যে দেশে বাস করি সে দেশের যেন কোনো অসম্মান না হয়।

আমাদের যেহেতু একটা স্বাধীন দেশ আছে, স্বাধীনভাবে বাস করছি একটা দেশে, সেহেতু আমাদের নিজেদের একটা পতাকাও আছে সেটা ভুলে গেলে চলবেনা। অনেকেই বাসার ছাদে বিভিন্ন দেশের পতাকা লাগাবেন বা লাগিয়ে ফেলেছেন ইতিমধ্যে। আপনাদের কি মনে হয়না, আমরা আমাদের দেশের সাথে অনেক বড় একটা অন্যায় করছি?? আমাদের নিজেদের পতাকা থাকা সত্ত্বেও আমরা অন্য দেশের পতাকা ছাদে টানাচ্ছি?? এইসব পতাকার জন্য তো আমাদের ভাইয়েরা নিজেদের জীবন ত্যাগ করে স্বাধীনতা আনেননি!!! এশিয়া কাপ, টি২০ কাপ খেলার সময় ইন্ডিয়া-পাকিস্তানের পতাকা হাতে নিয়ে খেলা দেখার জন্য এই আপনারাই ওইসব লোকদের চৌদ্দ গুষ্ঠি উদ্ধার করতে নেমেছিলেন। এখন কি মনে হয় না, একবারও মনে হয় না আমরা আবারও একই ভুল করতে যাচ্ছি??


আমার লেখাটা ফুটবল বিশ্বকাপ না দেখার জন্য বা অন্য কোনো দলকে সাপোর্ট না করার জন্য নয়। আমার এই লেখাটার উদ্দেশ্য আমাদের নিজেদের দেশকে যথাযথ সম্মান দেখানোর জন্য, কোনোভাবেই আমাদের দেশ যেন অসম্মনিত না হয় সেই ব্যাপারে নিশ্চিত করার জন্য।

যারা নিজেদের বাসার ছাদে পতাকা লাগাতে ইচ্ছুক, তাদেরকে বলব আপনারা অবশ্যই নিজেদের সমর্থিত দলের পতাকা টানানোর পাশাপাশি বাংলাদেশের একটা পতাকাও টানাবেন।
যদিও আমি পতাকা টানানোটাকেই সমর্থন করতে পারছিনা। কিন্তু উৎসুক ফুটবল পাগল দর্শকদের, ফুটবল প্রেমিকদের আমি মনে কষ্ট দিতে চাইনা :)। আমি শুধু এটাই বলব আপনার সমর্থিত দেশের পতাকার সাথে যেন আমাদের নিজেদের দেশের পতাকাটাও থাকে। :)

অংশগ্রহন করতে যাচ্ছে, এমন সব দলকে আমার পক্ষ থেকে শুভ কামনা :)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×