মালালা নোবেল পুরষ্কার পাওয়ায় দেখলাম, আমাদের দেশের ম্যাক্সিমাম লোকই খুশি না। ম্যাক্সিমাম লোকেরই দেখলাম চুলকাই উঠছে। ভাই এখন একটু থামেন, আবার পরে চুল্কায়েন। এখন বলেন সমস্যাটা কি?? কেন মেনে নিতে কষ্ট হচ্ছে!! অনেককেই বলতে শুনলাম আমেরিকার দালাল, তালেবানেরা গুলি করছে এর জন্য আমেরিকা সান্ত্বনা পুরষ্কার দিছে। এই আধুনিক জীবন-যাপন করেও আমার আসলে ঐ স্বভাবটা এখনো যায়নি মানে পরের ভালো আমরা দেখতেই পারি না। যারা নোবেল পুরষ্কার ঘোষণা করে তারা এতটা বোকা না যে যার তার হাতে নোবেল তুলে দিবে, তারা আপনার আমার থেকে বেশি চিন্তা ভাবনা করে, সার্বিকদিক ভেবেই নোবেল দেয়।
এমনও দেখেছি ফেসবুকে মালালাকে ইতিমধ্যে পতিতা ট্যাগও দিয়ে ফেলেছে আমাদেরই দেশের কিছু লোক। ভাবতেই নিজের কাছেই লজ্জা লাগছে এরা আমাদেরই দেশের লোক।
মালালা যদি আমেরিকার দালালি করেই নোবেল পেয়ে যেতে পারে, আপনি বসে আছেন কেন!! লেগে পড়ুন না দালালিতে, আমার দেখার বড় সাধ আপনাকেও নোবেল দেয় কিনা। মনে রাখবেন অন্যের ভালো যে দেখতে না পারে, ভালো তার ধারে কাছেও আসে না।
মালালা তার যোগ্যতা বলেই নোবেল অর্জন করেছে, তার পাওয়ার যোগ্যতা আছে বলেই পেয়েছে। সে ১৬ বছরে যা করে দেখিয়েছে আপনি তার চেয়ে ভালো কিছু ৫০ বছরে করে দেখান, আমেরিকা আপনার হাতেও নোবেল তুলে দিবে। আরেকটা করা আপনি যদি শুধু নোবেল পাওয়ার জন্যই কিছু করবেন ভেবে রেখেছেন, আপনি ভুল করছেন। ভালো কাজ নিঃস্বার্থভাবেই করতে হয়।
মালালাকে আমার পক্ষ থেকে অভিনন্দন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




