somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রংধনু এবং ফেসবুক সমাচার

২৮ শে জুন, ২০১৫ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমস্যা হইল আমাদের নুনুর নূন্যতম ক্ষমতা বলতে কিছু নাই, কোনো ভালো কিছুকে আমরা দেখতে পারি না। যদি কেউ ভালো কিছু করে সেটা নিয়া ব্যঙ্গ-বিদ্রুপ করতে করতে অন্য পর্যায়ে নিয়া যাই। সকাল থেকেই দেখলাম রংধনু ছবি দেখে অনেক লোক হাসা হাসি করল। ভাই যদি ধর্মীয় নিষেধ থাকে, আপনি থাকেন না আপনার ধর্মানুভূতি নিয়া, এটা আলোচনা করাও আপনার জন্য পাপ। চোখ বুইজ্জা ফেসবুক ত্যাগ করেন, কারণ আপনাদের মতে ইহুদী, কাফের জুকারবার্গও এটা সমর্থন করেছে।

এই আপনারাই তো কথায় কথায় প্রকৃতি টানেন, এটা মানতে কেন সমস্যা হচ্ছে যে এটাও প্রাকৃতিক বিষয়। এটাকে নোংরামি বলছেন?? তাহলে নোংরা তো আপনাদের আল্লাহ, ঈশ্বর, ভগবান যে এইভাবে একটা মানুষকে সৃষ্টি করেছে। হ্যাঁ গে/লেসবিয়ান জন্মগত ভাবেও হয় জিনগত ভাবেও হয়। আরো ক্লিয়ার করে বুঝতে চাইলে বৃহন্নলা বা হিজড়াদের দিকে তাকান। তারাও তো ওই সৃষ্টিকর্তার হাতেই সৃষ্টি তাই নয় কি?? তাহলে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পারমিশন দিলে সেটাকে এপ্রিশিয়েট করাটা ভুল কোথায় আমাকে একটু বুঝিয়ে বলবেন? আর গে/লেসবিয়ানদের কথা বলতে গেলে এটা মস্তিষ্কে স্বাভাবিক মানুষ থেকে নিউরন,হরমোনের ব্যতিক্রমের জন্য ওদের আচরণ, আবেগ, আকর্ষণ এমন হয়। জিনগত ভাবে কেউ গে/লেসবিয়ান হলে তাকে স্বাভাবিক জীবনে আনা সম্ভব হয়, যত্ন বা সেবা করার মাধ্যমে কিন্তু জন্মগতভাবে যারা এমন হয় তাদের কোনো ভাবেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় না ( স্বাভাবিক, অস্বাভাবিক শব্দ দুটো ব্যবহার করছি এই কারণে যেন আপনারা বুঝতে পারেন, আদতে এটা অস্বাভাবিক কিছু না। এটাও প্রাকৃতিক নিয়মের মধ্যেই পড়ে)।
এখন কথা হইল আপনি মানুষ হিসেবে যেমন প্রেম, ভালোবাসা, বিয়ে করার অধিকার রাখেন ঠিক তেমনি তারাও মানুষ হিসেবে সব অধিকারই তাদের প্রাপ্য। আপনি যেমন সুখী হতে চান, তারাও চায়। আরে ভাই আপনি নিজেও তো সুখী হবার জন্য ১৪-১৫ টা মাইয়া দেইখা বাছ বিচার কইরা বিয়া করেন। তো ওরা ওদের পছন্দ মত বিয়ে করলে আপনার কি সমস্যা?? এমন তো না যে ওরা কাউকে জোর করছে!
আপনি আপনার প্রেমিকার প্রতি যে ফিলিংসটা অনুভব করেন, সেও কিন্তু ঠিক একইভাবে একই জিনিস অনুভব করে।
মাথাটা ঝাড়া দিয়া একটু মানুষের মত, লজিকালি ভাবতে শিখুন। হিজড়াদের দেখলে দূর দূর করে তাড়িয়ে দেন, তারাও মানুষ ভাই এইটা মাথায় রাখতে হবে। আর তাদের আচরণের জন্য আমরাই দায়ী। তাদেরও বাঁচতে ইচ্ছা করে, আপনার আমার মতো অনুভূতি তাদেরও আছে। শুধুমাত্র বেঁচে থাকার জন্যই ওরা এমনটা করে, ওরা আপনার অসুবিধা না করে ভালো থাকতে পারলে আপনার সমস্যাটা কোথায়??
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ রাত ১২:৩৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×