somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ প্যারিস ও এক মুসলিম গোষ্ঠী

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক মুসলিম গোষ্ঠী দেখে হয়তো অনেকেই রীতিমত চমকে উঠেছেন। চমকানোর কোনো কারণ নেই, সবারই জানা কথা। প্যারিসে আক্রমণটা যারা করেছে তারা মুসলিম, তবে অনেকের মতে 'সহি' না। তাই তাদের মেনে চলা ধর্মটাও এই তথাকথিত 'সহি মুসলিম' দের কাছে ইসলাম না। তবে হ্যাঁ এই অসহি মুসলিমরা কিন্তু বোমা, গুলি করার আগে 'আল্লাহ হুয়াকবার' বলে। কিন্তু এতে সহি মুসলমদের কোনো অনুভূতিতে লাগে নাহ।

যাই হোক আসল বিষয়ে আসি। 'প্যারিসে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দা জনক', এই কথা বলাটাই কি আমাদের একমাত্র দায়িত্ব? আমরা আর কতোটা সহ্য করবো? আর সহি মুসলিমদের কথা না বলি, তারা সব সময়ই বলে থাকে, এরা মুসলিম নয়, ইসলাম এটা সমর্থন করে না 'কিন্তু' অমুক তমুক, তমুক অমুক। এখানে এই কিন্তুটা হচ্ছে একটা হিডেন সমর্থন, একটা গ্রিন সিগনাল। আমরা এটা বরাবরই দেখে আসছি। কিন্তু আমরা কিছুই বলছিনা। হয়তো এই সহি মুসলিমেরাও কিছুটা কনফিউজড।
যাই হোক অনেকে আবার নতুন প্রশ্ন আর তথ্য উদ্ধার করেছে, এই আইএস এর স্রষ্টা কে? কে আবার আমেরিকা! কারণ আমেরিকা যদি না ই হতো তাহলে এতো উন্নত অস্ত্র তারা কিভাবে পেল? সহি মুসলমান কহেন, ঠিক ঠিক। সব কিছু আমেরিকার চাল। কারণ আমেরিকা মুসলিম দেশ না, কাফেরের দেশ। সব দোষ ওদের। ওদের জন্য পৃথিবী দোযখে পরিণত হচ্ছে।

প্যারিস হামলার মূল কারণটা এখন মোটামোটি ক্লিয়ার। এর দায় ইসলামিক স্টেট স্বীকার করেছে। আর হামলা ঘটানোর কারণ হচ্ছে সিরিয়ায় আইএস এর সাথে যে গণ্ডগোল হচ্ছে সেখানে ফ্রান্স থেকে আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনা পাঠানো হয়েছিল।

যারা বলছেন যে এতে মুসলিমদের দোষ কোথায়? মুসলিমদের দোষ হল সেখানে, যেখানে আপনারা সহি আর অসহি নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছেন।

শেষ করার আগে বঙ্কিমচন্দ্র এর একটা লেখা ওইসব সহিদের উদ্দেশ্যে দিতে চাইঃ

'সকল দন্ড অপেক্ষা, আপন সম্প্রদায়ের বিরাগ, আপন সম্প্রদায়ের মধ্যে অপমান সর্বাপেক্ষা গুরুতর এবং কার্যকরী। যত কুলোক চুরি করিতে ইচ্ছুক হইয়া চৌর্যে বিরত, তাহাদের মধ্যে অধিকাংশই প্রতিবেশিদিগের মধ্যে চোর বলিয়া ঘৃণিত হইবার ভয়ে চুরি করে না। এই দন্ড যত কার্যকরী, আইনের দন্ড তত নহে।'

সুতরাং 'কিন্তু' টাইপের হিডেন সাপোর্ট বাদ দিয়ে এসব মনুষ্যত্বহীন পশুদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনাদের ইসলামও রক্ষা করুন, সাথে মানবতাকেও।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×