somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসাদুজ্জামান পাভেল
নিজের সম্পর্কে বলার আসলে কিছু নেই। বিপণি বিতানের কোন সিদ্ধহস্ত বিক্রায়কও আমি নই। হঠাৎ হঠাৎ কিছু শব্দ মনের মাঝে টুপটাপ করে ঝরে পড়ে। তাই লিখি এখানে।

কবিতাঃ আবহমান

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবহমান
**************
বিমূর্ত এক ছবির গল্প গভীর কোন সংলাপে
বলতে গেলে কথার কথা মনে হয় বিলকুল
দিনের পর দিন এইতো চলে, চলতে দিতে হয়
চোখের সওয়া হয়ে যায় একদিন আঁধারের কারসাজি
যাপিত জীবন হয়ে ওঠে আরেকটি সাদাকালো স্থিরচিত্র
বদলায় না কিছুই, বিমূর্ত তো আটপৌরের বসনে লুকায়

অ্যাবস্ট্রাক্ট কোন ভাস্কর্যের গুণগান গাইতে গাইতে
আমাদের নাগরিকদের যে সময় কাটে
মৈথুনে তারচেয়ে যদি সময় আরও বেশি দিতো তাঁরা
হতো একেকটি এঞ্জেলো, কিম্বা পাবলো নিদেন পক্ষে
অনর্থক চোখ আর হাতের উপর চাপ কমতো বেশ

উচ্চাঙ্গের অঙ্গ বিন্যাসে নিবিড় যে বোধের লুকোচুরি
খেলা করে, বোঝা না-বোঝার পাশাখেলায় তার নাম
আর যাই হোক, ‘উপলব্ধি’ নয় এটা বলা যায় হলফ করে
আজ অব্দি সে প্রাকৃতজন দেখা যায় নি একটিও
তবে কি সকল গুহার মুখ সিল গালা করে দেওয়া হয়েছে

জল-বৃষ্টি-নদী-সাগর কিম্বা আকাশ, অতি ব্যবহারে মলিন
শব্দগুলো বারবনিতার মতো পথের ধুলায় মাখামাখি হতে হতে
আজকাল ফুটপাতে বসে ঝিমায়, পথচারীর নিক্ষিপ্ত পয়সায়
যদিও বা ভরে পেট, চমকিত সন্ধ্যার জন্য তবু মন কাঁদে
একেকটি কবিতার গায়ে সেপ্টে গেছে এঁদের শরীরের ঘ্রাণ
এঁদের জীবন বদলায় না, লেখা হয়না আরেকটি অনন্য কবিতা
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:১৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

ভালো লাগে

লিখেছেন আরমান আরজু, ২০ শে জুন, ২০২৬ রাত ৮:৪৮
×