somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে এলাম পদ্মা রিসোর্ট । মাত্র ৩০০টাকায় আপনিও যেতে পারেন( শর্ত প্রযোজ্য)। কোথায় কত টাকা লাগবে সবসহ পোস্ট।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই শর্ত বলে নেই, গুলিস্থান থেকে রিসোর্ট এ যাওয়া থেকে আসা সাথে দুপুরের খাবার পর্যন্ত ৩০০ টাকায় হবে। কটেজে থাকতে পারবেন না। এছারা আপনার ব্যাক্তিগত খরচ এর ভিতরে পরবে না।

প্রস্তুতিঃ ১টা ব্যাগ নিন, সাথে ভেজানোর জন্য গেঞ্জি ও থ্রী কোয়ার্টার প্যান্ট বা আপনার যা ইচ্ছে সেটা নিন। গামছা ও লুঙ্গি (বদলানোর জন্য) নিবেন। ক্রিম নিতে পারেন যা শীত।

গুলিস্থান থেকে গাংচিল গাড়িতে উঠে পড়ুন। এ গাড়িতে টিকেট কাটতে হবে না। ভারা ভিতরে দিতে হবে।


লৌহজং ( ঘোড়দৌড় বাজার) এর টিকেট নিন। ৬৫ টাকা নিবে।

এবার কাউকে জিজ্ঞেস করুন কিভাবে রিসোর্ট এ যাওয়া যায়। স্থানীয় অনেক কেই দেখলাম পার্ক বললে ভাল চেনে। পদ্মা রিসোর্ট ভাল চেনে না। :D

ঘাটে ইঞ্জিন চালিত নৌকা আছে, তাকে বলুন রিসোর্ট এ যাবেন। তিনি রিসোর্ট এ প্রবেশ ও যাওয়া-আসা বাবদ ৫০ টাকা নিবে।
নামার পরে ছবি তুলতে পারেন কয়েকটা। ;)
ঢুকে পড়ুন ভিতরে।


এই রকম কিছু কটেজ দেখতে পাবেন।

রিসোর্ট এর মাঝে কয়েকটা গাছ আছে,

যার থেকে বাতাসে তুলা উড়ে আসে প্রতিনিয়ত।
আপনার মনে হতে পারে তুষার।
অনেক চেষ্টা করেও তার ছবি আনতে পারিনি। ক্যামেরা ভাল না। /:)
আপনি ভালটা নিয়ে যেতে পারেন।
মাঝে বসার ব্যাবস্থা আছে।

কিন্তু পক্ষীকুলের মল পরে খুব একটা ভাল অবস্থায় নেই। ভাল খবর এটা যে সব শুকনো আপনার প্যান্ট এ লাগবে না।
ড্রেস বদলে নিন, ভারি ড্রেস পরে আর কত?


চাইলে খেলতে পারেন। ফুটবল নিয়ে আসলে ভালই সময় কাটবে। কানামাছি বা গানের কলি দিয়ে সময় পার করে দিন কিছুটা। এবার ঘাসের উপর বসে থাকতে পারেন।


শুয়ে থাকতে পারেন। এভাবে। ;)



আসলে রিসোর্ট এর মধ্যে দেখার জিনিস এই কটেজ গুলোই।



তুলতে পারেন প্যানারমা ছবিও।





এবার গোসলে যান।


নামার আগে ছবি তুলুন।
পরেও তুলুন।




নদীর পারে হাঁটতে পারেন।


আশপাশের কাশবনে যেতে পারেন গোসল শেষে।


এবার ঘাটে এসে অপেক্ষা করুন কখন বোট এপারে আসবে।
আসলে পার হয়ে যান।
উপভোগ করুন পদ্মার রূপ।



পারে নেমে যেখানে বাস থেকে নেমেছিলেন সেখানে চলে আসুন।
ওখানে তানজিল ঘরোয়া হোটেল নামে একটি হোটেল দেখতে পাবেন। মালিকের নাম বিল্লাল। দোকানটি খুজে না পেলে ফোন দিতে পারেন তাকে। ০১৭১০৩৪৫৩০৫। যে কোন তথ্য পেতে তার সাহায্য নিন।



ওটায় যান। মুরগির রান সাথে ডাল দিয়ে ভাত খান। রান্নাটা দারুন করে। ব্যবহারটাও দারুন। ১০০ টাকায় হয়ে যাবে।
ভাত ২ প্লেট ২০ টাকা, মুরগী (রোস্টের পিস) ৭০ টাকা। ডাল ১০ টাকার নিন।
খাওয়া হলে দোকানের সামনে চেয়ার নিয়ে বসে রেস্ট নিন। বিল মিটিয়ে আবার গাংচিল বাসের জন্য অপেক্ষা করুন। ঐ বাস ধরে চলে আসুন গুলিস্থান।
ভাগ্য ভাল হলে দেখতে পাবেন কিভাবে চলন্ত বাসে দাড়িয়ে ঘুমাতে হয়।



মোট খরচঃ
বাস ভারাঃ ৬৫*২= ১৩০
বোট ও প্রবেশঃ ৫০
খাওয়াঃ ১০০
সব মিলে হল ২৮০ টাকা।
বাকি ২০ টাকা আমার মোবাইল দিয়া দিলেই ৩০০ টাকার মধ্যে ঘোরা হয়ে গেল। :P:P

যারা রাতে থাকতে চান তাদের বলছি :
কটেজ ভাড়া সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২৫০০ টাকা ।
বিকাল ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ৩৫০০ টাকা।
খাওয়া সকালের নাস্তা ১০০ টাকা, দুপুর ও রাতের খাবার ৩৫০টাকা করে জন প্রতি।
কটেজে ৩টা বেড , ১টা বারান্দা ও ১টা টয়লেট আছে। কটেজগুলো মোটামুটি আড়াই তলা।

পদ্মা রিসোর্ট এর আসল রুপ দেখা যায় বর্ষায়।


এই ছবিতে কিছুটা দেখা যাচ্ছে।

এত ভালোর মধ্যেও রিসোর্টটির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো রিসোর্টটি
বেশী বড় নয়।
শীতের সময় কটেজগুলো বাদে দেখার তেমন কিছু নেই।
তবে বর্ষায় সম্পূর্ণ ভিন্ন রুপ দেখা যায়। তখন দেখলে শুধু ১টি শব্দই বলতে পারবেন......................
"অসাধারন"
আমার সাথে ফেবু তে যারা ফ্রেন্ড তারা সব ছবি দেখতে এখানে যান।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×