ঢাকা: সাভার ট্র্যাজেডিতে কয়েকশ’ মানুষ নিহত হওয়ার পরিস্থিতিকে ‘শ্রম দাস’ প্রথা আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস।তিনি বলেছেন, “যখন শুনেছি একজন শ্রমিককে মাসে মাত্র ৫০ মার্কিন ডলার (প্রায় চার হাজার টাকা) বেতন দেওয়া হয় তখন ব্যক্তিগতভাবে আমি খুবই মর্মাহত হয়েছি।”বুধবার ভ্যাটিকান রেডিওতে প্রচারিত আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষ্যে দেওয়া বিবৃতিতে পোপ ফ্রান্সিস বলেন, “এটাকে কেবল ‘শ্রম দাস’ প্রথাই বলা যায়।”তবে, বেকারত্ব দূরীকরণে রাজনৈতিক নেতাদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান পোপ।তিনি বলেন, “সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করার, কাজ করার মতো সৃজনশীল উপহার দিয়েছেন, দিয়েছেন সম্মানও। কিন্তু আজ এসব সৃজনশীলতার বিরুদ্ধে এ ধরনের দাসত্বের প্রয়োগ ঘটছে।”সাভার ট্র্যাজেডিতে হতাহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “কতজন ব্রাদার-সিস্টারকে (ভাই-বোন) এমন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে!”লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে নির্বাচিত দৃঢ়চেতা পোপ ফ্রান্সিস বলেন, “সঠিকভাবে বেতন পরিশোধ হচ্ছে না, চাকরি জুটছে না। কারণ, আপনারা শুধু লাভের দিকটা দেখছেন। এটা সৃষ্টিকর্তার বিরুদ্ধবাদী কাজ।”৭৬ বছর বয়সী এই পোপ সেন্ট পিটার্স স্কয়ারের ভাষণে ‘স্বার্থবাদী লাভ’ প্রথার বিরুদ্ধে বৃহত্তর ‘সামাজিক ন্যায় বিচার’ প্রতিষ্ঠার আহবান জানান।উল্লেখ্য, গত বুধবারের ভবন ধসে এখন পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত খবর নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশের ‘শ্রম দাস’ প্রথার নিন্দা জানালেন পোপ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।