এই যে আমায় জ্বলতে দেখো
২৫ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যে আমায় জ্বলতে দেখো
জ্বলের চোখে আগুন দেখো
ভলকে ওঠা লাভার মত,
দপদপিয়ে উঠছি কেন
শব্দ নিয়ে তীক্ষ্ণ যত?
এই যে আমার শব্দ দেখো
বাক্য ব্যাসের বাহার দেখো,
ওষ্ঠ ফাকে অনল দেখো
হলাহলের কন্ঠ দেখো।
শরীর জুড়ে অহং দেখো
তীব্র কথায় বক্র দেখো,
কাব্য লেখার হরফ জুড়ে
বক্র বিষের বহর দেখো।
দেখেছো কি আমার-
নরম-শরম অধর জুড়ে
তীক্ত কথার আঘাত কত?
পাথর বুকে অগাত ক্ষত।
এই যে আমার বাক্য দেখো
ঝঞ্ঝা হয়ে ঝরতে দেখো,
ঝড়ের মত আচড়ে পড়ে
তুলকালামের লন্ড দেখো।
জানতে কি চেয়েছো-
শান্ত শীতল জলের চোখে
এমন তুফান উঠলো কেন?
তোমরা শুধু লড়তে দেখো
ছায়ার সঙ্গে টুটতে দেখো,
ফলার মত তীক্ষ্ণ হয়ে
ছুরির মত বসতে দেখো।
দেখেছো কি রাত-নিশিতে
একলা থাকার প্রহর জুড়ে
নিচ্ছি কত অশ্রু শুষে?
কি করেছি-
রাষ্ট কথায় ধর্ম কথার বাধ ভেঙেছি,
তাতেই তোমরা উঠছো ক্ষেপি?
মোল্লা হয়েও দিচ্ছো গালি,
স্বপ্নে আমায় পাবার আশায়
ওয়াজ জুড়েই আমিই জুড়ি।
তোমরা হুজুর নিচ্ছো পিছু
শুয়োর যত লাগছো পিছু,
আদিম মানব বানর স্বভাব
কেমন করে হাটবে পিছু।
আমি অধম যুদ্ধে গিয়ে
নারীর হতে লড়তে গিয়ে
লড়ছি তুমুল অধিষ্ঠানে।
কটাক্ষের কালো চোখে
হিংসা ভরা হিংস্র নখে
যতই বাধো নিয়ম টেনে,
উঠবো আমি কাফন ভেদে।
বেহায়া আমি বেয়াড়া বড়,
কেমন করে শুদ্ধ হব!
পাথর বুকে পরশ মেখে
দেয়নি তো কেউ কখোনো,
আমার কেবল ঘৃণার আগুন
জ্বলে জ্বেলেই সরব রবো।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন