somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৈতিকতা কোথায়? খুনির দুয়ারে ধন্যা দিচ্ছেন জনপ্রিয়তা।

১৮ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"অর্থই অর্নথের মূল" কথাটা এই বিংশ্ব শতাব্দীতে প্রখর ভাবে প্রকট হয়ে উঠেছে। অর্থের কাছে বিকিয়ে যাচ্ছে সব- মূল্যবোধ, মনুষ্যত্ব। "অন্যায় যে করে আর অন্যায় যে সহে; তব ঘৃণা তারে তৃণ সম দহে।" কথাটা কি আমরা ভুলতে বসেছি? অবশ্য সিজিপিএ'র লোভে পরিক্ষার আগের রাতের মুখস্ত বিদ্যা যে কঠিন কঠোর বাস্তবতায় কোন কাজেই আসবে না সেটা আমাদের বোঝা উচিৎ। তবে কোন যোগ্যতায় আমরা বলছি শিক্ষিতরা বেকার হয়ে ঘুড়ছে। একাডেমিক ডিগ্রিই কি চাকরি পাবার একমাত্র যোগ্যতা? আমরা কি প্রকৃতই শিক্ষিত হয়ে উঠছি? এই যে, আমাদের ছোটবেলা থেকেই বলা হয় মানুষের মত মানুষ হয়ে উঠতে হবে। আমরা কি মানুষ হয়ে উঠছি? যেখানে একজন সরকারি চাকরিজীবী যদি ঘুষ না খায় তাহলে আমরা বলি লোকটা বোকা, সরকারি চাকরি করেও জীবনে কিছুই করতে পারলো না। তবে কি মানুষ হয়ে ওঠা বলতে কেবলি বিবেক বির্সজন দিয়ে অর্থ উপার্জন কে বোঝায়? বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন আছে জানি, কিন্তু ভালো থাকার জন্য খুব বেশী কি অর্থের প্রয়োজন আছে? কত টাকা থাকলে আমরা তাকে মানুষ বলতে পারি? একজন খুনীর ব্যাবসাকে সমর্থন দেওয়া যে খুনীকেই সমর্থন দেওয়া একথা বোঝা কতটুকু শক্ত? আমরা তবে কীসের ভিত্তিতে নিজেদের মানুষ বলছি? দুই হাত, দুই পা আছে আর লেজ নেই বলেই?

স্পাইডার ম্যান মুভিতে একটা সংলাপ আছে "With great power comes great responsibility." একজন মানুষ যখন জনপ্রিয় হয়ে যায় তখন তার দায়িত্ব ও বেড়ে যায়। কারণ মানুষ তাকে অন্ধের মত অনুসরণ করতে শুরু করে। ম্যান পাওয়ার সবচেয়ে বড় ক্ষমতা। কেবল এই ক্ষমতার উপর ভিত্তি করেই যুগ যুগ ধরে ধর্ম ব্যাবসায়ীরা টিকে আছে। এখানেই সব থেকে বড় মাত হয়ে গেছে আমাদের। আমরা অন্ধের মত কিছু অসৎ মানুষদের জনপ্রিয় করে তুলছি এবং নির্লজ্জের মত তাদের সমর্থন ও দিয়ে যাচ্ছি।

একজন লেখক, একজন ক্রিকেটার, অভিনেতা-অভিনেত্রীরাও যখন প্রকাশ্যে একজন খুনীকে সমর্থন করে তখন আমরা কীসের মধ্যে আছি? The dark knight মুভিতে একটা সংলাপ আছে " সুযোগের অভাবে আমরা সবাই ভদ্রতার মুখোশ পরে আছি, সুযোগ পেলেই মুখোশ খুলে পড়বে আর আমরা হয়ে উঠবো জংলী জানোয়ার। "

একটা সময় ছিলো, যখন কোন ঘুষখোর সমাজের কোন উন্নয়নে অর্থ দিতে চাইলে তাকে প্রকাশ্যে নিষেধ করা হত। প্রকাশ্যেই তাদের ঘৃণা করা হত। একটা সময় ছিলো যখনকার লেখকেরা বলে গেছেন " তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবো না কেন?"

এখন একটা সময় যখন চারপাশে তাকিয়ে দেখি সবাই বলছে " তুমি অধম হইলে আমি হইতে পারবো না কেন?"
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২৩ রাত ৯:৫৮
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×