অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, আর ইন্টারনেট তো বাস্তুভিটা। যেহেতু আমার অলস মস্তিষ্ক এবং হাতের মুঠোয় বাস্তুভিটা তাই একটু পাগলামিতেই "AI" দিয়ে বানিয়ে ফেললাম কিছু গান। আমার গান সম্পর্কে তেমন জ্ঞান, সুর, রস আমি অত জানিনা। তবুও আমাকেই "AI" যে রেজাল্ট দিছে, কোন ভালো মিউজিশিয়ান হলে আরও কত এক্সপেরিমেন্ট করতে পারতো! ভাবতে অবাক লাগে, "AI" এর এখন বাচ্চা বয়স, পূর্ণ যুবক হয়ে উঠলে আরও কত কী করবে! "Runway" নামে একটা ভিডিও জেনারেট "AI" আছে এটা এত উন্নত যে ভবিষ্যতে একটা সম্পূর্ণ মুভি গ্রীন ইফেক্ট দিয়ে একটা ঘরের মধ্যেই তৈরী হবে।
লিরিক আমার। দুইটা আলাদা ভার্সন।
এটা যে মহাদেব সাহার, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এর আর একটা ভার্সন আছে যেটা আপলোড করা হয়নি।
ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন
ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?