সহমর্মি
১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব জানতে ইচ্ছে করে, জানো!
কাতর বুকে এখন তবে- কেমন আছো?
শুনতে পেলাম যে হৃদয়ে বসত গড়েছো
সে নাকী তাড়িয়ে দিলো?
এখন তবে কোথায় থাকো?
প্রলয়ঙ্কারী কষ্ট ঝড়ে
কোন কাঁধেতে মাথা রাখো?
একলা প্রহর কাটে কেমন করে
এক পক্ষীয় দু:খ নিয়ে?
কষ্টগুলো জ্বালায়, পোড়ায়?
ঘুমের ঘোরে দুচোখ ভাসায়?
ভেজা বালিশ শক্ত লাগে?
বুকের ফাঁপর কাঁপন তোলে?
ভীষণ অবাক লাগে, নাহ!
বাঁচতে চেয়ে আঁকড়ে ধরে
জড়িয়ে নিলে শক্ত করে
কেমন নিঠুর উস্টা মারে
চলার পথে একলা ফেলে।
তখন খুব নিঃস্ব লাগে,
ভীড়ের ভেতর বড্ড ভয় জাগে
চেনা মুখ এমন অচীন হলে।
খুব বেশি ভালো বাসতে নেই,
তুমি তো জানতে না....
বলতে চেয়েছিলাম, শুনলে না।
সতর্ক বাণী সজাগ ছিল
ফিরেও দেখলে না,
আমি তোমার সামনে ছিলাম
দেখেও শিখলে না।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন