যেতে চাইলেই কাউকে ধরে রাখা যায় না
১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যেতে চাইলেই, কাউকে-
ধরে রাখা যায় না।
শীত এলে পাতা ঝড়বেই
প্রকৃতির এ ধারা রোধ করা যায় না,
খরস্রোতা নদীর ঢেউ
সেও তো কোন বাঁধ মানে না।
বেলা ফুরাবার প্রহর
তুমি কোন মন্ত্র আটকাবে!
যেতে চাইলেই, ধরে রাখা
যায় না কাউকে।
টাক মাথার ঝড়ে পড়া চুল
বৃদ্ধার চলে যাওয়া যৌবন
শত আফসোস, আক্ষেপেও
আর ফিরে আসে না।
যে পাখি নীড় ছেড়ে
ঘর বেঁধেছে অন্য শাখে
অপেক্ষার জীর্ন নীড়ে
তাকে কোন মোহে ফেরাবে!
জীবনের পাড়ি দেওয়া পথ
আর পিছু ফিরে না,
যে চলে যায়, তাকে
আর ফেরানো যায় না।
অভিমান, অনুযোগ রেখো না
বেদনার নীল বিষে হৃদয় ভরলে
তা কেবল তোমাকেই পোড়াবে,
নিজেকে বৃক্ষের মত করো
পথিক আসবে, দু'দন্ড বিশ্রাম নিবে
ফল ছিড়ে পাতা দিয়ে ঢেকে,
ডাল ভেঙ্গে নিয়ে চলে যাবে
বিদায়ীর জন্য দু:খ করো না।
যেতে চাইলেই কাউকে
ধরে রাখা যায় না।
যে চলে যায়, সে আর ফিরে না।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩
ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?
বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪১

একটা সোনার ছোট্ট ছেলে জন্ম নিলো এই দিনে,
স্বভাবগুনে স্থান পায় সে কোটি জনতার মনে।
সেই ছেলেটি জন্মেছিল টুঙ্গিপাড়া গ্রামে।
মুক্তিরই এক বার্তা নিয়ে এলো ধরাধামে।
অন্তরটি তাঁর বিশাল বড়ো,বুক ভর্তি মায়া,
সব মায়ের...
...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।...
...বাকিটুকু পড়ুন