ধৃষ্ট
২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অসীম, অনন্ত
দিক বিজয়ী আমি
হয়নি কভু ক্ষান্ত।
কেবল আমিই সত্য
বাকিসব মিথ্যা, ঠুনকো
কেবল আমিই শুভ্র
বাকীসব শুদ্র।
বিশালতা পা আমার
ধরণী প্রান্ত অন্ত
আকাশ ফুড়িয়া উঠিয়াছে
আমারি মস্তক শীর্ণ।
আমিই তৃণ তীর্থ
স্থল মহিমান্বিত,
আমারি পদলে লুটিয়াছে
সকল মানব ক্লেষ্ট।
আমি শিক্ত-
নয়নের জলে গড়িয়াছি
বেগানা পুষ্পমঞ্জরি
আমিই সর্বউৎকৃষ্ট।
ধরণী তল ফুটিয়াছি
আমি হিমালয় শৃঙ্গ।
আমিই লিখিয়াছি উচ্চ মর্গীয়
কাব্য গান গল্প
আমিই দিয়াছি বাক্য সর্বশ্রেষ্ঠ।
আমি কবি, আমি রবি
আমিই সকলের পূজ্য
আমারি কলমে ঝড়ে কেবল
ঝিনুক, মানিক, মুক্ত।
হিংসায় জ্বলে যায় যারা
তাদের পৃষ্ঠা শূন্য,
আমারি তুষ্টিতে ঝড়ে
তাদের লোহিত-রক্ত।
আমি তির্যক তীক্ষ্ণ
ধনুক বাণে বক্র
বক্ষ ভেদ করিয়া যায়
আমারি শানিত শব্দ।
আমি রাগে ফুসি উঠি যবে
ত্রিভুবনে হয় কম্প,
আমিই উদগিরণ করিয়া ফেলি
আগ্নেয় লাভা সুপ্ত।
আমি তোষামোদে হই
ইশ্বর সমতূল্য
স্তুতি গায় আমারি
ভক্ত অন্ধ।
আমি রহমতের ঝর্ণা ঝড়ায়
যে কহে আমারি পূন্য,
আমারি পরম করুণায়
তারা হয় ধন্য।
আমিই বিদ্রোহী, আমিই বিপ্লবী
আমিই বীর বিশিষ্ট
মহামানব ন্যায় সঙ্গ
আমিই সকলের ধৃষ্ট।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

প্লেটোর 'অ্যাপোলজি' কোনো সাধারণ ক্ষমা প্রার্থনার দলিল নয় (গ্রিক শব্দ Apologia মানে আত্মপক্ষ সমর্থন বা যুক্তির ব্যাখ্যা)। ৫০০ জন জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস যে নির্ভীক...
...বাকিটুকু পড়ুনঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন