somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Kusumba Mosque - কুসুম্বা শাহী মসজিদ

২৫ শে জুলাই, ২০২১ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুসুম্বা মসজিদ নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের আত্রাই নদীর পশ্চিম তীরে অবস্থিত ৪শ’৬২ বছর পুরাতন একটি অতি প্রাচীন সুলতানি আমলের মসজিদ।


কুশুম্বা যেতে নওগাঁ সান্তাহার রেল স্টেশন থেকে সিএন জি করে বালুডাঙা বাসস্ট্যান্ড সেখান থেকে বাসযোগে রাজশাহী মহাসড়ক ধরে মান্দা ফেরিঘাট এর কাছাকাছি নামতে হবে। অথবা রাজশাহী থেকে মহাসড়ক হয়েও যাওয়া যায়



বাংলাদেশের পাঁচ টাকার নোটে মুদ্রিত ধুসর বর্ণের পাথরের তৈরি মসজিদটি শূর আমলে বাংলার স্থাপত্য রীতিতেই নির্মিত। যদিও নির্মাণ কাল নিয়ে কিছুটা বিভ্রান্তি আছে তবে মূল প্রবেশ পথে শিলালিপি থেকে প্রমাণিত হয় এই মসজিদটি ৯৬৬ হি. বা ১৫৫৮ খ্রিষ্টব্দ

watch the full documentary on YouTube



বাংলায় আফগানদের শাসন আমলে শূর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দীন বাহাদুর শাহ-এর রাজত্বকালে জনৈক সবরখান বা সোলায়মান নামে ধর্মান্তরিত এক মুসলমান মসজিদটি নির্মাণ করেন বলে কথিত আছে।


নিচু প্রাচীর দিয়ে ঘেরা মসজিদটি দৈর্ঘ্যে ৫৮ফুট, প্রস্থে ৪২ফুট। দুই সারিতে মোট ৬টি গোলাকার গম্বুজ রয়েছে।১৮৯৭ সালের ভূমিকম্পে মসজিদের তিনটি গুম্বজ নষ্ট হয়েছিল। পরে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করেন। মসজিদের গায়ে পাথরের খোদাইকৃত সূক্ষ্ম কারুকার্য রয়েছে। এর পূর্বপ্রান্তে তিনটি প্রবেশপথ আছে । মোট মিহরাব আছে ৩টি, যার সবগুলো কালো পাথরের তৈরি। মসজিদের কেন্দ্রীয় মিহরাবটি মেঝের সমান্তরাল গায়ে খোদাইকৃত পাথরের সূক্ষ্ম নকশা রয়েছে ।
মসজিদের ভিতরে উত্তর-পশ্চিম কোনের কোণের ‘বে‘তে অবস্থিত মিহরাবটি একটি উচু প্লাটফর্মের মধ্যে স্থাপিত । একটি সিঁড়ি দিয়ে এ প্লাটফর্মে উঠা যায়
ধারণা করা হয়, এই আসনে বসেই তৎকালীন কাজী এলাকার বিচার কার্য পরিচালনা করতেন।
মসজিদটির সম্মুখে গ্রামবাসী ও মুসল্লিদের পানির চাহিদা পূরণের জন্য ৭৭ বিঘা জমির উপর প্রায় ১২০০ ফুট লম্বা ৯০০ ফুট আয়তনের একটি বিশাল ঘাট বাঁধানো কুশুম্বা দীঘি আছে।


বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধীনে পুরাকৃতির মধ্যে কুসম্বা মসজিদটি অন্যতম। এখানে প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন মসজিদটি ভিড় জমান। ২০১৭ সালে মসজিদের চতুর্দিকে আলোকসজ্জার কাজ এবং দিঘির পাড়ে ফুলের বাগান নির্মান করা হয়।।দর্শনার্থীদের জন্য মসজিদটির পাশে পিকনিক স্পট ও বিশ্রামাগার রয়েছে। কিন্তু দর্শনাথীদের ফেলে দেয়া পাস্টিকের প্যাকেট ও অন্যান্য ময়লা ,আবর্জনা ইতিমধ্যে দীঘি ও মসজিদটির পরিবেশ নষ্ট করছে। এটি একটি ধর্মীয় স্থান তাই এর পবিত্রতা ও পরিবেশ রক্ষার ব্যাপারে প্রশাসন ও আমাদের আরো দায়িত্ববান হওয়া উচিত।


সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৫১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×