কোন ভণিতা না করে সরাসরি বলি, বেশ কয়েকদিন ধরে ঢাবির চৈতালি বাসের ঘটনা নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই দুষ্কৃতিকারীদের বিচার দাবি করছেন, বিচার আমার মত সব সাধারণ শিক্ষার্থীও চায়। কিন্তু কথা হচ্ছে অনেকেই অপরাধীদের বিচার এবং গালমন্দ করতে গিয়ে সমস্ত ঢাবি পরিবারকে আক্রমণ করে বসছে, কেউ কেউ তো অশালীন ভাষা ব্যবহার করছে। কথা হচ্ছে অন্যায়টা কি " কেউ কেউ" করেছে নাকি ঢাবি পরিবারের সব সদস্য মিলে করেছে? আমার অপরাধের জন্য আমার বাবা-মাকে গালি দেয়া কতটা যুক্তিসঙ্গত? অনেকেই বলেছেন, এক বালতি দুধে একফোঁটা গরুর চণা পড়লে সব দুধ নষ্ট হয়ে যায়। খুবই সত্য কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে দোষটা আসলে কার? দুধের? নাকি চনার? অনেকেই বেশ উচ্চস্বরে বলছেন তারা তাদের সন্তানদের ঢাবিতে পরাবেন না, কিন্তু তারা কি জানে ঢাবির ছাত্র-ছাত্রিরা প্রতিদিন কত অপরিচিত মানুষের জীবন বাচাচ্ছে? প্রতিদিন নিতান্ত অপরিচিত কত মানুষকে তারা রক্ত দিচ্ছে? কেউ না জানলে তাকে আমি একদিন অন্তত একঘণ্টা টি এস সি এসে বাঁধনে বসতে অনুরধ করব। শীতার্তদের পাশে তারা কিভাবে দাড়ায় তা কি সবাই জানে? অন্যায়ের বিরুদ্ধে সবার আগে যে ঢাবি থেকে প্রতিবাদ হয় এতা তো কারো না জানার কথা না। আমার এই লেখা অপরাধীদের পক্ষে সাফাই গাইবার জন্য নয়, আমিও চাই ওদের শাস্তি হক, কিন্তু কেউ যেন অতি আবেগের বশে আমাদের জন্য অপমাজনক কিছু না বলেন। বাসের এই ঘটনা শুনে আমাদের যেমন মাথা নিচু হয়ে যায় তেমনি ভাষা আন্দোলন কিম্বা স্বাধীনতার কথা উঠলে আমাদের বুকটা একহাত চওড়া হয়ে যায়, মনে পড়ে যায় আমাদের পূর্বসূরিদের অবদানের কথা। ঢাবির বাস উল্টা পথে কেন চলে, অনেকেই এই প্রশ্ন করেছে। ভালো কথা শুধু ঢাবির বাসই নয়, অন্তত ঢাকার সব পাবলিক ভার্সিটির বাসই কোন না কোন সময় উল্টা পথে চলে। শুধু ভার্সিটির বাস কেন, বাজি ধরতে পারি আপনিও পুলিশ কিম্বা কোন আমলার গাড়ি কখনো না কখনো উল্টা পথে চলতে দেখেছেন। আর ক্যান্টনমেন্ট এলাকায় তো সেনাবাহিনীর গাড়িও নিয়ম ভাংছে............ তখন তো কেউ প্রতিবাদ করেনি, জেনে রাখুন এয়ারপোর্ট এলাকায় এরকম এক ঘটনার প্রতিবাদ কিন্তু ঢাবির ছাত্ররাই করেছিল। তবে ভাই এই কথা বলে আমি নিয়ম ভাঙ্গাকে সাধুবাদ জানাচ্ছিনা। ঢাবিকে সামগ্রিক ভাবে আক্রমন না করে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দাবি করুন, কথা দিচ্ছি সব সাধারণ শিক্ষার্থী পাশে থাকবে। তাই শুধু শুধু একতরফা ভাবে আক্রমণাত্মক সমালোচনা না করতে সবাইকে অনুরধ করছি। আর বাসের ওই অনাকাঙ্কখিত ঘটনার জন্য ঢাবি পরিবারের একজন সদস্য হিসাবে সবার কাছে ক্ষমা চাইছি।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।