somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেডিক্যাল কলেজগুলো বন্ধ করে দেয়া হোক।

০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবিশ্বাস্য হলেও সত্যি দেশের চিকিৎসা ব্যবস্থায় বর্তমানে মেডিক্যাল কলেজগুলো বলার মতো তেমন অবদান রাখতে পারছেনা! জনসাধারণ ডাক্তারদের উপর আস্থা হারিয়ে ফেলেছে। তবে আমজনতার এমন হিমশিম খাওয়া অবস্থায় আমাদের কিছু বন্ধু প্রতিমদেশ 'এগিয়ে' এসেছেন। তারা জনগণকে কম খরচে ' সঠিক চিকিৎসা' দেবার 'মহান' নজির স্থাপন করেছে। এই বন্ধুপ্রতিম দেশের মধ্যে যথারীতি ভারত এগিয়ে। তাদের কলিকাতা হারবাল আবার এক্ষেত্রে আরও বেশি এগিয়ে। পিছিয়ে নেই ভারতের অন্যান্য রাজ্যগুলোও। মুম্বাই হারবাল ও মাদ্রাজ হারবাল নিজেদের দায়িত্ব পালনে বেশ সচেষ্ট ,বোম্বে হারবাল যদিও এখন পর্যন্ত তেমন সুবিধা করতে পারছেনা। ভারত সরকার নিজেই অবশ্য ভারত হারবাল খুলে বসেছে। অন্যদিকে পাকিস্তানের করাচী হারবাল নিজেদের যোগ্যতা দিয়ে মানুষের সেবা করে যাবে বলে তাদের দৃঢ় প্রতিজ্ঞার কথা বারবার বলে যাচ্ছে। সমালোচকরা বলেন, চায়না বেশিদিন যায়না। তাদের মুখে ঝাঁটা মেড়ে চায়না হারবাল মানব সেবা করেই যাচ্ছে। ফ্রান্স এর রাষ্ট্রপতির পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি প্যারিস হারবাল। তারাও নির্ভুলভাবে চিকিৎসা করে আসছে। সবাই শুধু মায়ানমারের সামরিক জান্তা সরকারের খারাপ দিকটা দেখে, অথচ তাদের বার্মা হারবাল এত কিছু সত্ত্বেও কাজ করে যাচ্ছে। এতটুকু পড়ে কেও যদি হায়হায় করে, ভাবে দেশের 'চিকিৎসাসেবা মার্কেট' বিদেশিদের দখলে চলে যাচ্ছে তাদের জন্যও সুখবর আছে। ডাক্তারদের অদক্ষতার সুযোগে যেখানে বিদেশিরা এই দেশের মানুষের চিকিৎসা সেবা দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে, সেখানে কিছু 'মহান ব্যক্তিত্ব' 'দেশপ্রেমের' এক অনন্য নজির স্থাপন করেছে। জেনে খুশি হবেন যে ঢাকা হারবাল ও চিটাগং হারবাল শতভাগ দেশি প্রতিষ্ঠান। এসব দেশি ও বিদেশী প্রতিষ্ঠানগুলই বর্তমানে সত্যিকার অর্থে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যেখানে বড় বড় ডাক্তাররা প্রায়ই রোগ নিরাময়ে ফেল মারে, সেখানে তারা যেকোনো জটিল ও কঠিন রোগ ( তা আপনার রোগ গোপন হলেও সমস্যা নেই!) তারা মাত্র সাত থেকে দশ দিনে সারিয়ে দেয়! চোদ্দ দিনে পুরো মুক্তি! আর চিকিৎসা নেওয়ার একঘণ্টার মধ্যে ফলাফল তো পাবেনই! আর এরসবই তারা করে গ্যারান্টি দিয়ে। তাদের চিকিৎসা যেমন নির্ভুল তেমনি খরচও অনেক কম। এবার আপনারাই বলুন, কাড়ি কাড়ি টাকা খরচ করে মেডিক্যাল কলেজ স্থাপনের কি দরকার? কেনইবা আমরা অযোগ্য ডাক্তারদের কাছে যাব? তাই আসুন সবাই একসাথে এসব মহান চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের নামে জয়ধ্বনি দেই আর অপ্রয়োজনীয় মেডিক্যাল কলেজ গুলো বন্ধ করে দেবার জন্য সরকারের কাছে দৃঢ় দাবি জানাই।

( বিঃ দ্র্যঃ দুর্মুখেরা কখনই মানুষের ভাল কিছু দেখেনা, তাই তারা উপরের লেখাটা পড়ে বরং উল্টো দাবিই করবে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×