আমি একটি বিদেশী ভাষার ক্লাস করি। গত রবিবার হতে ক্লাস বন্ধ আছে, কারন Dhaka is not safe । কথাটা অপ্রিয় যদিও কিন্তু সত্যি। একজন বিদেশীর কাছ থেকে এমন কথা শুনে লজ্জায় আমার মাথা হেট হয়ে আসে, হয়না কেবল আমাদের রাজনীতিবিদদের। আগামীকাল হরতালে আমি দেখব খালেদা জিয়া গুলশানের বাসভবন হতে বের হয়ে হারতাল সফল করতে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যান নাকি সন্ধ্যায় দলীয় মিটিং করতে গুলশানের দলীয় কার্যালয়ে যান। আমি দেখতে চাই রিজভি আহমেদ কি সারাদিন দলীয় কার্যালয়ে থেকে সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে হারতাল সফল হয়েছে, জনগন স্বতঃস্ফূর্ত ভাবে হারতাল পালন করেছে- শুধু এই কথাই বলেন নাকি কোন একটা হাসপাতালে গিয়ে হারতালের কারনে সেখানকার রুগীদের দুর্ভোগের খোঁজ নেন। আমি চোখ রাখব মওদুদ আহমেদের উপর, দেখতে চাই উনি কি শুধু স্যুটেড - বুটেড হয়ে গোল টেবিল বৈঠক করেন নাকি হারতালের সমর্থনে মিছিলে থাকেন। আমার জানার খুব শখ এম কে আনোয়ার কি শুধু হরতালের আগে হারতালের সমর্থনে লিফলেট বিতরণের বাইরে কোন দিন কি হারতালের দিন সকালে জীবনের ঝুঁকি নিয়ে বাসের জন্য অপেক্ষমাণ অফিসগামিদের ভীরে গিয়ে দাঁড়িয়েছেন?? আমি জানি আমি যা দেখব বলে আশা করছি তা কখনই দেখবনা। নেতারা সবসময় কর্মী বেষ্টিত হয়ে দলীয় কার্যালয়ে থাকে, তারা রাস্তায় থাকেনা। তারা না থাকলেও জীবনের প্রয়োজনে আমাকে বের হতে হবে, অন্তত আমাদের নেতাদের লাশের রাজনীতি করার সুযোগ করে দিতে, নতুন একজন বিশ্বজিৎ হতে আর বিদেশিদের বলা Dhaka is not safe এই কথাটার প্রমান দিতে। বিশ্বজিৎ আমার পাশের গ্রামের ছেলে, আমরা ওকে ডাকতাম বিসু বলে। তা গ্রামে সবারই মুল নামের বাইরে আলাদা একটা নাম থাকে। আমাদের বিসু এখন বিশ্বজিৎ নামে সারাদেশে পরিচিতি পেয়েছে। পত্রিকা- টিভির শিরোনাম হয়েছে। কে জানে আগামীকাল বাইরে বের হলে আমি আর বাসায় ফেরত আসতে পারব কিনা। নাকি আমিও নতুন একজন বিশ্বজিৎ হব, টি ভি- পত্রিকার শিরোনাম হব। কেউ কেউ হয়ত গভীর মমতায় আমার জন্য দু' ফোটা চোখের জলও ফেলবে কিন্তু একসময় এই সবই থেমে যাবে, থামবে না কেবল বিশ্বজিতদের সংখ্যা।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।