আমরা সবাই ফুটবল- যার যখন যেভাবে খুশি লাত্থি দিচ্ছে। আ.লীগ জ্বালানী তেলের দাম বাড়িয়ে নতুন করে জন- দুর্ভোগ বাড়ানো মাত্রই বি এন পি'র আঁতে ঘা লাগল। তারা আ.লীগ' কে ফাঁকা মাঠে গোল দিতে দিবেনা। তাই তারাও হরতাল দিয়ে দিল! দুর্ভোগ জবাব তারা দুর্ভোগ দিয়েই দিল। আচ্ছা বলুন তো কালকের হারতাল দিয়ে কি লাভ'টা হবে আমাদের। তেলের দাম কমবে? অবশ্যই না। তাহলে শুধু শুধু কেন এই হারতাল? যারা বলবেন হরতাল দিয়ে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হল, তাদের কাছে আমার প্রশ্ন, প্রতিবাদের ভাষা কি শুধুই হারতাল? কেন মানব-বন্ধন, বিক্ষোভ- সমাবেশ, অনশন বা অন্য কিছুই ছিলনা? কেন আমাদেরকে ফুটবল বানিয়ে এত কষ্ট দেয়া? সরকার তো তেলের দাম বাড়িয়েই খালাশ, তাদেরকে তো আর গাড়ীর তেল কিনতে হয়না বা পাবলিক বাসে চড়তে হয়না, কারেন্ট বিলও দিতে হয়না। রাষ্ট্রীয় কোষাগার থেকেই তাদের 'সম্মানী' হিসাবে গাড়ীর তেল দেয়া হয়, কারেন্ট বিলও দিয়ে দেয়া হয়। (অনেকে আবার নাকি সেই তেল এবং টাকা হাপিস করে দেয়! ) অন্যদিকে বিরোধী দলও হারতাল ডেকে তাদের দায়িত্ব শেষ বলে মনে করছে। আরে ভাই, এমন কর্মসূচী কেন দেন যা আপনাদের প্রতি সহানুভূতিশীল হবার সম্ভাবনাকে কমিয়ে দেয়? কেন আপনারা কেউ আমরা কি চাই তা বুঝতে পারেন না? বি. এন. পি. হয়ত এরপরেও বলবে, জনগনের জন্যই এই হরতাল। তাহলে আমি তাদের বলব, জনগন তো আরও কিছু চায়, তার কি হবে? আমরা বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার চাই। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার চাই। সাভার এর ছাত্র হত্যাকাণ্ডের বিচার চাই। কলেজ ছাত্র লিমনের জন্য ন্যায়বিচার চাই। টাঙ্গাইলে, সাভারে, বাগেরহাটে আমার বোনদের উপর মধ্যযুগীয় কায়দায় যে বর্বরতা চালানো হয়েছে তারও বিচার চাই। কই আপনারা তো কেউ এই ব্যাপারে কিচ্ছু বলছেন না? আপনারা কি পারতেন না বিশ্বজিতের হত্যাকারীদের বিচারের দাবিতে একটা দিন হরতাল দিতে? কিংবা টাঙ্গাইলের কুলাঙ্গারদের ফাঁসীর দাবিতে হরতাল দিতে, অন্তত কোন একটা সেমিনারে কিছু তো বলতে পারতেন। এম্নিতে তো কত হারতাল দিলেন, সেমিনারে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেন অথচ আমার বোনদের জন্য কিছুই করলেন না, আমার ভাই হত্যার বিচার চাইলেন না। আসলে আপনাদের কোন দোষ নেই, আমরাই খারাপ। আমরাই আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করি এরপর তার খেসারত দেই। আমরা ফুটবলের কপাল নিয়ে জন্মেছি তাই আপনাদের লাত্থি খেয়েই আমাদের বেঁচে থাকতে হবে।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।