somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের বোন বনাম পরের বোন

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কিন্তু ভাল ছেলে। বেশ ভাল ছেলে। ছেলেদের সব ব্যাপারই আমার মধ্যে আছে। বন্ধুদের সাথে বসে মাঝে মাঝে মেয়ে দেখলে একটুআধটু শিস দেয়া কিংবা দুইএকটা 'রোমান্টিক' কথা ছুড়ে দেয়া, সবই করি। তবে ঝামেলা বাঁধে তখনই যখন অন্য কেউ আমার ছোট বোনকে টিজ করে। কেউ আমার ছোট বোনকে কিছু বললে আমার সহ্য হয়না। তাই দলবল নিয়ে গিয়ে হারামজাদাকে ঠেঙ্গিয়ে দিয়ে আসি। অন্যের বোনকে অপমান করতে কোন দ্বিধা না হলেও নিজের বোনের ব্যাপারে কোন ছাড় নয়। আপনারা সবাই ইদানীং দিল্লীর মেয়েটার জন্য খুব মায়া কান্না করছেন, সবাই ওর পক্ষে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছেন। আমি তো ঐদিনের পর থেকেই বলে আসছি, কেন ওই মেয়েটা এত রাতে বাইরে বের হয়েছিল। দোষ তো ওই মেয়েরই। অথচ দেখুন এই কথা গুলো বলার সময় আমার একটুও লজ্জা হলনা। আমার একবারও মনে হলনা রাত নয়টা এমন কত গভীর রাত নয়। সভ্যতার শুরুতে মানুষ যখন গুহায় থাকতো তখন তারা সন্ধ্যার পর আর গুহার বাইরে বের হতোনা, হিংস্র পশুর ভয়ে। আর এই সভ্য সমাজে আমি বড়ো গলা করে মেয়েদের ঠিক একই কথা বলছি, ছেলেদের কারনে। হাহ, নিজেকে হিংস্র পশুর সাথে তুলনা করে নিজেকে আমি বড়ো মনে করছি। একবারও নিজের হিংস্রতা থেকে নিজেকে বের করে আনার কথা বলছিনা। আমি অবশ্য আর একটা কথাও বলি যে, মেয়েদের রাতে বের হবার কি দরকার। অথচ দেখুন, সম্প্রতি মিরপুরে যে মেয়েটা নির্যাতিত এবং খুন হল সে তো একদম দিন দুপুরে- আমি এরপরেও মেয়েদেরকেই দোষ দেই। কি আমার মন মানসিকতা !! আমি উচ্চকণ্ঠে বলি মেয়েরা উগ্র পোশাক পড়ে বলে তারা নির্যাতিত হয়। অথচ আমি একবারও আমার আশেপাশে তাকিয়ে দেখিনা কত পরদানশিল মেয়েও একদম বিনাদোষে অপমানিত হচ্ছে। আমি মাথায় জেল, কানে দুল, ভ্রুতেও দুল, সবসময় থ্রি- কোয়াটার প্যান্ট, কানে চব্বিশ ঘণ্টা হেড ফোন, হাতে চুড়ির মতো করে ব্রেসলেট পড়ে থাকি। আপনারা চাইলে আমাকে নিয়েও প্রশ্ন তুলতে পারেন। জানতে চাইতে পারেন, আমি উগ্র পোশাক পড়লে কি কোন মেয়ে আমাকে অপমান করে কিনা ? না করেনা, কিন্তু আমি এরপরেও বারবার মেয়েদের দোষ দেই। নিজের হীনতা স্বীকার করে নিতে আমার অনেক বাঁধে। তাই বারবার মেয়েদের বিধিনিষেধ দড়ি দিয়ে বাধার কথা বলি, নিজেকে শোধরানোর কথা বলিনা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে এই যদি হয় আমার মন মানসিকতা তাহলে আমার পড়ালেখার কি দরকার? বাংলাদেশের তো বটেই, পৃথিবীর যত মেয়ে এযাবৎ নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে আমি তাদের সবার কাছে ক্ষমা চাইছি। কারন আমিও একজন ছেলে, আমি চাইলেই দায় এড়াতে পারবোনা। একটা নিতান্ত অপরিচিত মেয়েও যদি আমাকে দেখে কোন কারন ছাড়াই ভয় পায় তাহলেও আমি তাকে দোষ দিতে পারবোনা, এই ভয় পেতে আমিই তাকে শিখিয়েছি। সুতরাং দায় আমাকেই নিতে হবে। অন্তত নিজের মা, বোন, মেয়ে বন্ধুদের কথা ভেবে হলেও।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×