গ্রাম দেশে একটা কথা প্রচলিত আছে, চেয়ারম্যানের বাড়ি আগুন লাগছে এই সুযোগে সবাই খাইয়া লও। ভদ্র ভাষায় বললে এর অর্থ হচ্ছে অন্যের অসুবিধা/বিপদ থেকে যদি নিজের নুন্যতম সুবিধা আদায়ের সম্ভাবনা থাকে তাহলে সেই সম্ভাবনাকে কাজে লাগান। অন্যের বিপদের/অসুবিধার কথা ভুলে যান, ওটা আপনার ব্যাপার না। আমাদের অবস্থা এখন হয়েছে এই রকম। প্রথমে আ .লীগ জ্বালানী তেলের দাম বাড়িয়ে আমাদের আমাদের ভোগান্তিতে ফেলল, এরপর প্রতিবাদের ভাষা হিসেবে বি. এন. পি. হরতাল ডেকে জনদুর্ভোগ সৃষ্টি করল। আর সবশেষে বাম দলগুলো ঠিক একই কারনে হারতাল ডেকে আমাদের নতুন করে আমাদের দুর্ভাগ্যের কথা মনে করিয়ে দিল। বলি জাতীয় পার্টি, জামায়েত, এল ডি পি, কল্যাণ পার্টি, ডট ডট ডট ডট ডট ডট পার্টিগুলো কি দোষ করল। দেশে বিদ্যমান সব রাজনৈতিক দল এক দিন একদিন করে হরতাল দিলেই পারে। চাই কি বছরের ৩৬৫ দিনই হরতাল !!! বিশ্বরেকর্ডও হবে আবার সব রাজনৈতিক দল (তাদের ভাষায়) গণতন্ত্র চর্চার সুযোগও পাবে। জয় গণতন্ত্রের জয়।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।