বিশ্বজিতের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু কবর খুঁড়লে আমিনবাজারের ছয় ছাত্রের দেহাবশেষ হয়ত এখনও পাওয়া যাবে। সাগর-রুনি চলে গেছে, কিন্তু মেঘ এখনও বেঁচে আছে। কাটা পা নিয়েই লিমন এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু এখনও সংবাদের শিরোনাম হয় তবে মানুষ চ্যানেল চেঞ্জ করে ফেলে, পদ্মা সেতু হবে-এমন কোন কথা মানুষ আর কেন যেন বিশ্বাস করতে চায়না। শেয়ার বাজার ধ্বসের স্বীকার হতভাগ্যরা বেঁচে থাকলেও ( কেউ কেউ অবশ্য আত্মহত্যা করেছে বলে শোনা যায়। ) হারিয়ে গেছে রেলের কালো বিড়াল। হল- মার্ক নায়কেরা আবার ফিরে আসছে- এটা সরকার নিজেই বলেছে। ডেস্টিনি এখনও বহাল তবিয়তেই আছে। মাননীয় প্রধানমন্ত্রী, এত কিছু নিয়ে আমরাও বেঁচে আছি।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রায়ই বলেন, স্বজন হারানোর বেদনা আপনার চেয়ে ভাল আর কে বুঝবে। বলতে পারেন তাহলে বিশ্বজিৎ হত্যাকাণ্ড, ছয় ছাত্র হত্যাকাণ্ড, সাগর-রুনি’র হত্যাকাণ্ডের বিচার এখন কোন পর্যায়ে আছে? আপনি তো আপনার দলের কেউ মারা গেলে বা নিহত হলে তার বাসায় ছুটে যান, বলুন তো বিশ্বজিৎ, আমিনবাজারের ছাত্ররা কিংবা সাগর-রুনি’রা কি দোষ করেছিল? আপনি তো ওদের পরিবারকে সান্ত্বনা দিতে গেলেন না? কারন ওরা রাজনীতি করতনা- এই জন্য?
মাননীয় প্রধানমন্ত্রী, তিস্তা চুক্তির কি খবর? বি এস এফ’র সীমান্তে নিরপরাধ মানুষ হত্তা না করার প্রতিশ্রুতি আজ কোথায়? ফজলি আম, জামদানী শাড়ি কি করে ভারত প্যাটেন্ট করে নিলো?
মাননীয় প্রধানমন্ত্রী, তাজরিন গার্মেন্টসের মালিক কেন গ্রেফতার হল না? রামুর বৌদ্ধ মন্দিরের হামলা কিংবা সম্প্রতি সংখ্যালঘুদের মন্দিরে- বাড়িতে হামলার ঘটনায় কেন একজনও আটক হল না? আপনার কাছে কি দেবার মতো কোন জবাব আছে?
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


