হেমন্তের জল শিশিরের মেয়ে
২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব ভোরবেলা অচেনা একটা পাখি ডাকলে ঘুম ভাঙ্গে, চোখ খোলার আগেই রোদ উঠে যায়, তাই রঙের খেলাটা দেখা হয় না। সে রাতে দূর থেকে ভেসে আসা বাশিঁ শুনে ভোররাত্রে ঘুম ভাঙলো। অনেক অনেক পাখির গান আর ঠান্ডা একটা হাওয়া।
তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে বেরুলাম পথে। বাস এ উঠতেই খোলা জানলা আমাকে পেয়ে বসলো। দৃষ্টির সীমানা পেরিয়ে ঘন কুয়াশা, আর আকাশ ধূসর। সূর্য তখোনো দিগন্তের ওপারে কোথাও ঘুমকাতুরে দুচোখ মেলছে একটু একটু করে। ধীরে ধীরে পূর্ব আকাশটা কেমন যেন গোলাপী হয়ে উঠলো। আধপাকা ধানখেত এর উপর থেকে কে যেন আলতো করে তুলে নিতে লাগলো শিশিরের চাদর। আর ও একটু পরে শ্যামা পাখি এল যেন প্রভাত-বরণ করতে।
মুগ্ধতা ছেয়ে ফেললো আমাকে। এখানে ওখানে ছড়ানো ছিটানো শর্ষে খেত যেন আচল জোড়া কারুকাজ। মাঠ জুড়ে পাকা ধান আর হলদে রদ্দুরে মিলে তৈরী করেছে হেমন্তের মায়া। টুপটাপ শিশিরের পুথিপাঠ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন