somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কিছুই বলার নাই

আমার পরিসংখ্যান

পেতনীর ভূত
quote icon
মন চায় তাই লিখি
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কালো অধ্যায়

লিখেছেন পেতনীর ভূত, ০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১০

এক সময় মাইকিং করার খুব সখ ছিল। বয়স অল্প ছিল এবং সুন্দর মত দিতে পারতাম না বিধায় যোগ্যদের চোখে বিশেষ বিবেচ্য কখনো হই নি। তবুও চেষ্টার কমতি কখনো ছিল না। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকি। যদি একবার মাইকিং করতে থাকা ‘মহান যোগ্য’ ভাইজানের করুণা হয়। করুণা হয় না। তখন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭৭ বার পঠিত     like!

ভালবাসা দিবস

লিখেছেন পেতনীর ভূত, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৫

আজ নাকি ভালবাসা দিবস। সেদিন একটি দোকানের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ চোখে পড়ে দোকানের সামনে একটি ব্যানার টাঙ্গানো। দু’টি ছেলে মেয়ে একে অপরকে গভীরভাবে আলিঙ্গন করে কিস করছে। আমি দৃশ্যটা ভালো করে দেখতে পারি না। কেন পারি না। তা জানি না। আমার কেমন জঘন্য লাগে। ব্যানারে নিচের দিকে সারিবদ্ধভাবে কয়েকটি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৭৭ বার পঠিত     like!

সেও স্বপ্ন দেখেছিল

লিখেছেন পেতনীর ভূত, ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৩


কম্পিউটারের টেবিলে হাত বিছিয়ে মাথা রেখে চোখ বন্ধ করে আছে সে। দেখে মনে হবে, সে মোটামুটি মানের নিদ্রায় আছে। কিন্তু সে মোটেও নিদ্রায় নেই। ঘোরের ভেতর আছে। আজ সকাল থেকে তার বুকের ভিতর চিনচিন করছে। হৃদয়টা হাহাকার করছে। কোনভাবেই কাজে মন বসাতে পারছে না। কাষ্টমার এসে ফিরিয়ে যাচ্ছে। সে প্রায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮৯ বার পঠিত     like!

সারপ্রাইজ

লিখেছেন পেতনীর ভূত, ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

আমি ক্লান্তভঙ্গিতে লক খোলে আমার রুমে ঢুকি। ঢুকেই থতমত খেয়ে যাই। পাগলের মতো চারিদিকে তাকাতে থাকি। এইটা আবার কার রুমে ঢুকলাম! নিজের অজান্তেই কথাটা মুখ থেকে বের হয়।
মনোমুগ্ধকর পারফিউমের গন্ধ ভেসে বেড়াচ্ছে সারা রুমে। বই-খাতা পরিপাটি করে সাজানো। ল্যাপটপ-কম্পিউটার পরিষ্কার পরিচ্ছন্ন। এলোমেলো করে রাখা ক্যাবলের লাইন, চার্জার সব গুছানো। বিছানার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

গাঁওয়ালী প্রেম

লিখেছেন পেতনীর ভূত, ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

অনেক আগের কথা। তখন আমার বয়স কত হবে, এই ধর, পাঁচ কিংবা ছয়। আমি বাড়ির সামনে খোলা মাঠে খেলছি। আমাদের গাঁয়ের দুটা ছেলে আমাকে কাছে ডাকল। আমি কাছে গেলাম। একজন মুখ ঝলমলে করে বলল, তোমার রাহেনা আপা ভালো আছে?

আমার বয়স তখন কম হলে কী হবে? ইঁচড়ে পাঁকা ছিলাম। তাদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

গান-বাজনা + পান্তাভাত

লিখেছেন পেতনীর ভূত, ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১

অনেক দিন যাবত আমার ডেস্কটপ একটা জড় পদার্থ অবস্থায় ঘরের কোণায় পতিত ছিল। আজ একটা দ্রুতগতিসম্পন্ন ইলেক্ট্রনিক যন্ত্রে পরিণত হয়েছে। প্রথমেই উচ্চ শব্দে ভিডিও গান প্লে করলাম। আহ, দেহ-মন পুরাই জুড়িয়ে গেল!

বেশকিছুসময় গানের তালে তালে ঘাড় বাঁকা-সোজা করে আমার উচ্ছাস প্রকাশ করলাম। হঠাৎ টের পাই, ক্ষিদায় পেটে চুঁ-চুঁ করছে। মনে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৯০ বার পঠিত     like!

জনদরদী

লিখেছেন পেতনীর ভূত, ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

গলির মোড়ের রজবের চায়ের দোকানে প্রায় ধপাস করে বসি। প্রতিদিন এই সময় মানে সাজের বেলা তার দোকানে বসে পায়ের ওপর পা তুলে এক কাপ চা না খেলে রাতের পড়া হারাম হয়ে যায়।

আজ চা খাওয়া হবে ঠিক তবে পায়ের ওপর পা তুলা হবে না। কারণ রজবের টি-স্টলের প্রায় সিংহভাগ দখল করে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২০৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১২২২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ