somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালো অধ্যায়

০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক সময় মাইকিং করার খুব সখ ছিল। বয়স অল্প ছিল এবং সুন্দর মত দিতে পারতাম না বিধায় যোগ্যদের চোখে বিশেষ বিবেচ্য কখনো হই নি। তবুও চেষ্টার কমতি কখনো ছিল না। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকি। যদি একবার মাইকিং করতে থাকা ‘মহান যোগ্য’ ভাইজানের করুণা হয়। করুণা হয় না। তখন দিল খুলে ‘তোমার দিল কি দয়া হয় না’ গানটা গাইতে ইচ্ছা করে। তবে গাইতে পারি না। কারণ ‘মেছাব’। মেছাবদের অনেক কিছু করতে মানা।
সকালে বাসা থেকে ঘুম ঘুম চোখে বের হই। উদ্দেশ্য বিশেষ কিছু না। প্রতিদিন প্রায় এই সময় ঘুম থেকে জেগে হাঁটার প্রবণতা বেশ কিছুদিনের। দিনটি আবার শুক্রবার। একটি কারণের সাথে আরেকটি কারণ যোগ হল, আজ পত্রিকা পড়া দিবস। পত্রিকা কিনা হবে সঙ্গে হন্টনও হয়ে যাবে।
আম্বরখানা মোড়ে পত্রিকা কিনে এখনো ভাঁজ করে হাঁটা শুরু করি নি। সি.এন.জি থেকে এক বড় ভাই নামলেন। একটি ইসলামী রাজনৈতিক দলের ছাত্রনেতা। অবশ্য দলের অনেকে তাকে নিজেদের দলের বলে স্বীকার করে না। তবে তিনি আছেন। থাকবেন। তার ক্ষয় নেই। কেউ মানল কি মানল না। তার কিছু যায় আসে না। এই মহান দলে আরো অনেক আছেন যারা স্ব-ঘোষিত লিডার। আবার অনেকেই জানেই না তারা যে এই দলের লিডার হয়ে বসে আছে।
তিনি হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে আমাকে একপ্রকার জোর করেই গাড়িতে তুললেন। আমি কিছু বুঝে উঠার আগেই খুব ভালো করে বুঝতে পারলাম সি.এন.জি অটোরিকশায় বসে আছি। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাইটি ঠোঁট দু’খানা দু’দিকে প্রসারিত করে বড়ই আনন্দিত হবার ভাব করলেন। আমি মুচকি হেসে তার এই হটকারিতাকে প্রশ্রয় দিলাম। কারণ আর কিছু না। আমার ফোর জি স্পিডের মাইন্ড বুঝে ফেলল, মাইকিং করার আজ ঢের সুযোগ। এরকম সুযোগ ইহজীবনে আর আসবে কিনা সন্দেহ।
মাইকিং চলতে থাকল। সঙ্গে আমিও আছি। অপেক্ষা করতে থাকি কখন মাইকটা আমার হাতে আসবে। শাহবাগে বসে বিরিয়ানীর সঙ্গে দু’ছিলিম....... মেরে যুদ্ধপরাধীর সাথে মহানবীসহ মহান সৃষ্টিকর্তা আল্লাহপাককে অপমান করতে থাকা “শাহবাগীদের” বিরুদ্ধে গরম গরম স্লোগান দিতে থাকব। কিন্তু আসে না। হঠাৎ অল্প কিছু মূহুর্তের জন্য এল। আমি আমার পেটের ভিতর জমানো সব আবেগ মাইক দিয়ে বের করতে থাকলাম।
এই অল্পকিছু সময়কে আমি আমার জীবনের শ্রেষ্ঠ মূহুর্ত মনে করলাম। সারা সপ্তাহের পরিধানকৃত পাঞ্জাবী, অপরিষ্কার লুঙ্গি এবং দু’তিন দিন ধরে গোসল না করার কথা একবারও মনে এল না। তবে জীবনে এই শেষ!
আর কখনো মাইকিং করার আগ্রহ মনে আসে নি। আসবে বলে মনে হয় না। বিভীষিকাময় কোন ঘটনায় মানুষের সখ আহ্লাদকে এভাবে সমূলে নষ্ট করে ফেলে আগে জানা ছিল না।

সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×