somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাইভেট উচ্চ শিক্ষায় ভ্যাট

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার খরচের উপর আরোপ করা ভ্যাটের প্রতিবাদে যে আন্দোলন হচ্ছে তাতে আমি সহমত পোষণ করছি। খুব ইচ্ছে হচ্ছে আন্দোলনে শরিক হতে।

আসলে সরকার শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলেই কিন্তু শিক্ষার্থীরা তাদের বাবা-মায়ের কষ্টার্জিত টাকা দিয়ে শিক্ষার মত মৌলিক অধিকারভুক্ত উপাদান কিনে নিচ্ছে। যদিও উচ্চ শিক্ষা আমাদের দেশের মৌলিক অধিকার নয়, কিন্তু পিয়নের চাকরি করতেও যেখানে স্নাতক পাশ লাগে সেখানে উচ্চ শিক্ষার বিকল্প নাই। দেশে কিছু প্রাইভেট ইউনিভারসিটি আছে যার মান অনেক ভালো কিন্তু টাকার অংক???!!!! আসলে শিক্ষার বাণিজ্যিকিকরণ একটা ভয়ানক সংকট এনে দিবে। যারা এর বিরুদ্ধে সোচ্চার তাদের কারনেই অনেক উচ্চ শ্রেণি দাবিদার স্বার্থপর অভিভাবকগণ সরকারি কলেজ বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি বিরূপ মনভাব করে থাকে। তারা বোঝেনা আন্দোলন কি? আন্দোলন কেনো? তারা ভাবে নিজেকে নিয়ে নিরাপদ থাকতে পারলেই হলো। কিন্তু তা কি সম্ভব? আপনি বাস করেন একটি সামষ্টিক পরিবেশে যেখানে ঐক্যবদ্ধ না থাকাই একটা সমস্যা। পুঁজিবাদি সমাজ ব্যবস্থায় সকল কিছুই পণ্য তা মানতে কষ্ট হয় তাইনা? কষ্ট হলেও মেনে নিতেই হবে কারন আপনার সন্তানতো প্রতিবাদের ভাষা শিখেনি, আপনারা শিখতে দেন নি।

প্রাইভেট ইউনি গুলো যখন জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বাজে মন্তব্য করে তখন কিন্তু মেজাজ চটে যায়। আর এরা স্বীকার করতে চায় না যে পাবলিকে পড়ার সুযোগ নেই বলেই প্রাইভেট ইউনি গুলো চলছে। এরা ভাবে আমি ফকিন্নি গুলোর সাথে কেনো পড়াশোনা করবো। আমার একটা ক্লাশ ( স্তর) আছেনা। আসলে একটা জাতীয় সমস্যা হচ্ছে পুঁজিবাদের ব্যাপক উত্থান। যখন সরকার দেখছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ গুলোর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ নেই তখন সরকারকে সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় বৃদ্ধির প্রস্তাবটা হাস্যকর হয়ে দাঁড়ায়। আমি হলফ করে বলতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের পেছনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর হাত আছে। একবার একটা প্রাইভেট ব্যাংকের সার্কুলারে দেখলাম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। আবার একটা ব্যাংকের সার্কুলারে লিখেছে প্রাইভেট কিছু বিশ্ববিদ্যালয় সহ কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। আর আবেদন করতে প্রাইভেট ইউনিদের লাগবে সিজিপিএ ৩.২৫ আর ঢাবির লাগবে ৩.৫০। চিন্তা করেন কত্ত বড় স্পর্ধা!!!
আমি চাই আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাক আর সরকার শিক্ষার্থীদের উপর চড়াও হোক এতে এরা বুঝবে যে আন্দোলন করাটা কতটা ন্যায্য আর টিকে থাকাটা কতটা সংগ্রামের ফল। আপনারা চালিয়ে গেলে পাশে পাবেন হাজারো শিক্ষার্থীদের। চালিয়ে যান, আমরা আসছি।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

×