somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাওয়াশের ইতিহাস ১ থেকে ১০

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে অনেক বিখ্যাত খেলোয়ারেরাই প্রায়শই বলে থাকেন বাংলাদেশ এখন প্রতিপক্ষ যেকোনো দলকেই হারানোর ক্ষমতা রাখে। সেটিই প্রমাণ হলো গত তিন তিনটি সিরিজে । সেই সাথে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ বা ধবলধোলাইয়ের যন্ত্রণা উপহার দেওয়া এখন বাংলাদেশের কাছে নতুন কিছু নয়। এ নিয়ে দশবার প্রতিপক্ষকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। ফিরে দেখা যাক সেই দশটি হোয়াইটওয়াশের ম্যাচ। বাংলাদেশের কাছে প্রথম হোয়াইটওয়াশের শিকার হয়েছিল কেনিয়া। ২০০৬ সালের মার্চে সেই সিরিজে নিজেদের মাঠে চার ম্যাচের সব কটিতেই কেনিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। ২০০৬ সালের আগস্টে আবার শিকার কেনিয়া। এবার কেনিয়ার মাঠে গিয়েই ৩-০তে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। একই বছরের শেষ দিকে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ জানিয়ে দিয়েছিল, জিম্বাবুয়েকেও পেরিয়ে এগিয়ে যাওয়ার দিন এখন আসন্ন। ২০০৬ সালে বাংলাদেশের চতুর্থ হোয়াইটওয়াশের শিকার হয় স্কটল্যান্ড। এবারের সিরিজটি অবশ্য ছিল দুই ম্যাচের। এক বছরেই চার চারটি হোয়াইটওয়াশ। পরের হোয়াইটওয়াশটি দিতে অবশ্য বাংলাদেশকে দুই বছর অপেক্ষা করতে হয়েছে। ২০০৮ সালের মার্চে বাংলাদেশে এসে আয়ারল্যান্ড ৩-০ ব্যবধানে হেরে যায়। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে দেশটির খেলোয়াড়-বিদ্রোহের সুবাদে বাংলাদেশের সামনে সুযোগ আসে ক্যারিবীয় ক্রিকেট ঐতিহ্যকে বধ করার। সেই সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশ। প্রথমবারের মতো অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রথমে টেস্টে, এরপর ওয়ানডেতেও হোয়াইটওয়াশ করে প্রতিপক্ষকে। বাংলাদেশের চেয়ে কাগজে-কলমে ঢের এগিয়ে থাকা নিউজিল্যান্ডকে ২০১০ সালের অক্টোবরে ৪-০তে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। যেটি বিখ্যাত হয়ে যায় বাংলাওয়াশ নামে। সেই নিউজিল্যান্ডকেই ২০১৩ সালের শেষে আবারও বাংলা-ধোলাই দেয় বাংলাদেশ। বাংলাদেশের নবম ধবলধোলাইয়ের শিকার হয় ফের জিম্বাবুয়ে। ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে ৫ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসে জিম্বাবুয়ে। সেবারও বাংলাওয়াশের লজ্জা নিয়েই দেশে ফিরতে হয় অতিথিদের। যেই পাকিস্তানের বিপক্ষে পাক্কা ১৬টি বছর জয় বঞ্চিত ছিল এই দল, সেই পাকিস্তানকেই ওয়ানডেত বাংলাওয়াশের লজ্জা দিয়েছে বাংলাদেশ। যদিও শেষ ভারত আর সাউথ আফ্রিকান দের বিপক্ষে শুধু ওয়ানডে সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হলো টাইগার বাহিনীকে smile emoticon আশা রাখি সামনে আরো বাংলাওয়াশ দেখতে পারবো আইসিসির দুই মোড়ল দেশ অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বিপক্ষে
‪#‎Rise‬ of the Tiger

সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×