somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের পতাকা

২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট টিমের যে সমর্থন তা যথেষ্টই চোখে পড়ার মত।
পৃথিবীতে আর কোন দেশের মানুষই নিজের দেশের দলকে রেখে অন্য দলকে সমর্থন করেনা।বাংলাদেশ- পাকিস্তান ম্যাচ হচ্ছে অথচ আমাদের দেশের অনেক মানুষ আছেন যারা বাংলাদেশকে সাপোর্ট না করে পাকিস্তানকে সাপোর্ট করে।তাদের বক্তব্য খেলা হচ্ছে খেলা এর মধ্যে রাজনীতি নিয়ে আসা উচিত নয়। খেলা শুধুমাত্র খেলাই থাকে যখন তা পাড়ার মাঠের খেলা থাকে।কিন্তু যখন তা আন্তর্জাতিক পর্যায়ে হয় তখন তা আর শুধুমাত্র খেলা থাকেনা।একটি দেশের জাতীয় দল সেই দেশের প্রতিনিধিত্ত করে।দেশের জাতীয় পতাকা বহন করে।দেশের জাতীয় দল যেখানে যাবে,দেশের পতাকা তুলে ধরবে।এই দলের সাফল্য-ব্যর্থতার সাথে পুরো জাতির হাসি কান্না জড়িয়ে থাকে।
এইকারনে বাংলাদেশ ক্রিকেট দল কোন ম্যাচ জিতলে আমাদের পুরো জাতি জয়ের আনন্দে মেতে ওঠে।হারলে দলের খেলোয়াড়দের মত পুরো জাতি শোকাচ্ছন্ন থাকে। দলের খেলোয়াড়েরাও যখন জাতীয় দলের হয়ে খেলতে নামে তখন আর সে শুধুই একজন খেলোয়াড় থাকেনা,হয়ে যায় নিজ দেশের রাষ্ট্রদূত।নিজের দেশের জাতীয় দলের বিরুদ্ধে,জাতীয় পতাকার বিরদ্ধে,পুরো জাতির বিরদ্ধে যে সমর্থন করে সে কি রাজাকার নয়? নিজ দেশে খেললে দর্শকরা তাদের দলকে সমর্থন দেবেন এটাই স্বাভাবিক। আশ্চর্য হলেও সত্যি যে, বাংলাদেশের বিরুদ্ধে আমাদের খেলা হলেও গ্যালারি থেকে আমাদের পতাকা উড়িয়ে উৎসাহ দেওয়া হয়।‘ এ বক্তব্য পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকের। বাংলাদেশে এখন পর্যন্ত পাকিস্তান যতবার খেলতে এসেছে (বিশেষ করে ২১শে ফেব্রুয়ারি,২৬শে মার্চ অথবা ১৬ই ডিসেম্বর)প্রতিবারই পাকিস্তান অধিনায়ক অথবা ম্যানেজারকে ৭১ নিয়ে প্রশ্নের সম্মুখিন করেছেন এদেশের কিছু সাংবাদিক।আর প্রতিবারই এসব প্রশ্ন এড়িয়ে গেছেন তারা কখনো বা বিরক্তি ভাব নিয়ে,কখনো বা নো কমেন্ট বলে কখনো বা বলেছেন,আমরা এখানে শুধুমাত্র ক্রিকেট খেলতে এসেছি।যেমনটা গতবার এসে বলে গেছেন পাকিস্তানি অধিনায়ক আর তাদের দলীয় ম্যানেজার। যে জাতি আমাদের অস্তিত্ত চায়নি সেই জাতির সাফল্যে আনন্দিত হওয়া,ব্যর্থতায় কষ্ট পাবার কোন অধিকার কি আমাদের আছে?স্বাধীনতার ৪০ বছরেও ক্ষমা চায়না,ক্ষমা যদি চেয়েও থাকে ১৪ই ডিসেম্বর,১৯৭১ এ যে আমাদের জাতিগত ভাবে পঙ্গু করে দিয়ে গেল তার কি কোন ক্ষমা আছে? থাকতে পারে? আজকে অনেকেই বলবেন বাবা অপরাধ করলে তার ঘৃণা তার সন্তান কেন পাবে?অবশ্যই পাবে যদি সে মনে করে তার বাবা যা করেছিল ঠিকই
করেছিল। ৭১ সালে যদি আপনার সামনে আপনার বাবাকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে মেরে ফেলত,আপনার মা-বোনকে ধর্ষণ করত পারতেন কোনভাবে পাকিস্তানকে ভালবাসতে?ওদের সমর্থন করতে? খেলার মাঠে দেখা যায় আমাদের দেশের মানুষেরা ভারত-পাকিস্তানের জার্সি পড়ছে-পতাকা উরাচ্ছে।এই ভারত-পাকিস্তানের পতাকা কি আমাদের?ওদের জার্সি কি আমাদের?একবার আমাদের পতাকা-জার্সির দিকে তাকিয়ে দেখুনতো। আমাদের লাল-সবুজ কি কম সুন্দর?
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×