somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধন্যবাদ‬

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে আশেপাশে অনেক লোক দেখি যারা শারীরিক ভাবে সামান্য অক্ষম কিন্তু তাদের সামর্থ থেকে বড় কাজ করছে যা শুধু ইচ্ছা শক্তির জোরে এবং মানুষের জন্য কোন কিছুই অসম্ভব নয় নিজের ইচ্ছার কাছে ।
মাশরাফি- ছয় ছয়টিবার চিকিৎসকের কাঁচির নীচে যাকে শুতে হয়েছে, এখনো যাকে সকালে হাঁটু ভাঁজ করতে পরিশ্রম করতে হয়, এখনো যে নিজে সিরিন্জ্ঞ দিয়ে নিজের হাঁটুতে জমে থাকা পানি বের করে, সে এখনো লড়াই ছেড়ে দেয়নি। হাসপাতালে শুয়ে থাকা ছোট্ট ছেলেটির মুখ তাকে যুদ্ধক্ষেত্রে বিচলিত করতে পারে নি। খুঁড়িয়ে খুঁড়িয়ে দল পরিচালনা করেছে, তবুও বোলিং এ কোন ছাড় দেয়নি।
এই দূর্ধর্ষ যোদ্ধা যদি অসাধারন একটা জয়কে মুক্তিযোদ্ধাদের জন্য উৎসর্গ না করে তাহলে কে করবে?আমরা বেশির ভাগ মানুষ সর্বোচ্চ লাভের আশায় দেশের স্বার্থ যেকোন সময় জলাঞ্জলী দিতে পারি, মাশরাফির মত কিছু বোকা তা পারেন না।
হ্যা, মাশরাফি তো বোকাই। বিশ্বে মনে হয় আর কোন বোকা বোলার নাই যে দুই পায়ে ছয় বারের মতো অপারেশন করার পরও আগের মত দৌড়ে বোলিং করে ব্যাটসম্যান কে এক একটি আগুনের গোলা উপহার দিয়ে ব্যাটসম্যানের ভিত কাঁপিয়ে দেয়। মাশরাফি ভাই আপনি এত বোকা ক্যান অন্য ফাস্ট বলারা ইনজুরিতে পড়ার ভয়ে নিজর শরীরবাঁচিয়ে খেলে সেখানে ও এই রকম ভয়ডর বিহীন ভাবে আপনি খেলেন কেন ?
টিম হারায় সবার মন যখন রক্তাক্ত হয়, মাশরাফি রক্তাক্ত হয় তার কয়েক গুন বেশি "।আমরা তবু হতাশা প্রকাশ করে সবকিছু ভুলে থাকতে পারে কিন্তু " দেশের পতাকা বহনকারী " মাশরাফিকে যে নিজেই নিজের ক্ষত জায়গায় প্রলেপ দিয়ে পরবর্তী ম্যাচের জন্য সব কিছু উজাড় করে দিয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে হয় ।মাঝে মাঝে ভাবি আমাদের মাশরাফি ভাই এতোটা পাগলাটে কেন? তার পর এটা ভেবে ভাললাগে খুব কম সংখ্যক পাগল মানুষ এভাবে ভাবতে পারে বলেই এখনো মনে হয় দেশটা টিকে আছে।যেই ব্যাক্তি দেশের জন্যে প্রতিনিয়ত নিজের জীবনকে উৎসর্গ করে চলেছেন, তাঁকে কোনভাবেই সংজ্ঞায়িত করা যায়না। পৃথিবীতে মাশরাফি একজনই যার কথা ভাবতেই মাথা নত হয়ে আসে!
ধন্যবাদ মাশরাফি ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের উপহার দেওয়ার জন্য এই বছরের সেরা উপহার এর জন্য। পাকিস্তান কে বাংলাওয়াশ করে ধুলিস্যাত করায় ধন্যবাদ ইন্ডিয়াকে আকাশ থেকে মাটিতে নামায় আনার জন্য ধন্যবাদ সাউথ আফ্রিকার সাথে বীর বিক্রমে লড়াই করে ফিরে আসার জন্য ধন্যবাদ ।ধনবাদ মাশরাফি ভাই আপনাকে আমাদের সমর্থক দের ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য।
‪#‎ধন্যবাদ‬

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×