somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরর (!) গল্পঃ মামা

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
ফুফাতো বোনের বাসায় বেড়াতে আসছি। বুঝতে শেখার পর এই প্রথম আসলাম। বাসা বাংলাদেশের এক কোনায়। এ কারনেই আসা হয় না। দুলাভাই বন বিভাগের কর্মকর্তা। বাসা তাই বনের ভিতরেই। নাদিম নামের ফুটফুটে এক ছেলে আছে তাদের। দেখলেই আদর করতে মন চায়। এখনো স্কুলে যায় না। ফটফট করে কথা বলে।
আপার বাসায় পৌছুলাম সন্ধ্যার দিকে। বাসাটা ভয়ানক নির্জন। এই সন্ধ্যাতেই মধ্যরাতের অন্ধকার। সারাজীবন বিভিন্ন ভুতের গল্পে যে ধরনের বাড়ির কথা পড়েছি, অনেকটাই সেরকম। কে জানে,এ বাড়ির আশে পাশেই তেনাদের আস্তানা কিনা? আমি আবার ভয়ানক ভীতু। একা একা এসে ভুলই করলাম কিনা কে জানে?
হাত মুখ ধুয়ে আসতেই দেখি নাদিম মায়ের আচল ধরে দাঁড়িয়ে আছে। আমি কাছে ডাকলাম। আসতে লজ্জা পাচ্ছে দেখে ও’র মা আমার দিকে ঠেলে দিলেন, ‘যাও, মামা হয়।’ আমি হাত বাড়িয়ে কোলে নিয়ে একটা চুমু দিলাম। ও কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা কামড় বসিয়ে দিল। আমি আউ করে উঠলাম। ওর মা ধমক দিলেন, ‘ছিঃ বাবা, মামার সাথে এমন করতে হয়?’
আমি ব্যাথা ও রাগ দুটোই সামলে বললাম, ‘না না সমস্যা নেই, ছোট মানুষ।’
ওর মা সরে গেলে দিলাম এক চিমটি। পিচ্চি ব্যথায় না কেদে আবার আমাকে কামড়াতে উদ্যত হল। ও’র ছোট ছোট সাদা দাত টিউব লাইটের আলোয় ঝিকিয়ে উঠল। আমি সরে গিয়ে বাঁচলাম। এই শান্ত চেহারার পিচ্চি যে এত ত্যাদড় তা কে জানত?

২।
রাতে ভোজনটা ভালই হল। এই প্রথম ভাই এসেছে বলে আপা জবরদস্ত রান্না করেছে। ভুরিভোজন এবং ভ্রমন জনিত ক্লান্তিতে দ্রুতই ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাতে হঠাত ঘুম ভেঙ্গে গেলো। বিছনায় উঠে বসে শুনি পাশের রুমে নাদিম চিৎকার করছে, আর ওর মা থামানোর চেষ্টা করছে। আমি আবার ঘুমাতে যেতেই শুনি নাদিম চিল্লাচ্ছে,
- আমি মামা খাবোওওওওওওওও
- খেয়ো বাবা, এখন না কালকে খেয়ো।
- না এখুনি খাবোওওওওওও, মামা খাবোওওওওওও
- ছিঃ, লক্ষ্মী বাবা আমার। কাদে না, মামা বেড়াতে আসছে না। পাশের রুমে ঘুমাচ্ছে, খুব টায়ার্ড, ঘুম ভেঙ্গে গেলে তোমাকে দুষ্টু বলবে না?
- বলুক, আমি মামা খাবোওওওওওওও
আর ঘুম, এই কথা শুনে তো আমার হাত পা পেটের ভিতর সেধিয়ে গেলো। কয় কি পুলা। জঙ্গলে থেকে থেকে এরা কি মানুষ খেকো হয়ে গেছে নাকি? এ জন্যই সে সময় কামড় দিসিল। হায় হায় রে! এই ছিল কপালে? ইয়া মাবুদ এই রাতটা পার করে দাও। কাল সকালেই এখান থেকে ভাগব।
চিল্লা চিল্লিতে দুলাভাইয়ের ঘুম ভাঙল এতক্ষণে। আপাকে জিজ্ঞাসা করলেন,
- কি হইসে? চিল্লায় কেন এত?
- মামা খাবে।
- তো দাও না, পাশের রুমেই তো আছে।
- এত রাতে কি সব খাওয়া দাওয়া। পিয়াসের ঘুম ভেঙ্গে যাবে না?
- আরে বাচ্চা থামাও আগে। যে চিল্লানি দিচ্ছে, ঘুম এতক্ষণে ভেঙ্গেই গেসে।
- তারপরও বাচ্চাদের যতসব বাজে অভ্যাস করানো।
- আরে আজকের মত থামাও। পরে দেখা যাবে।
এবার সব আশা ভরসা গেলো। সন্ধ্যায় যা ভাবসিলাম তাই হচ্ছে। জঙ্গলে থাকতে থাকতে এরা ফুল ফ্যামিলি ভ্যাম্পায়ার বা ওয়ারউলফ টাইপ কিছু একটা হয়ে গেছে, এ জন্যই বোধহয় আপা দুলাভাই বেশি একটা এখান থেকে বের হন না।
শুনতে পাচ্ছি আপা এগিয়ে আসছে, আমি বিছানার সাথে আটকে গেলাম। উঠে দরজাটা যে বন্ধ করব সেই শক্তিটুকুও আর অবশিষ্ট নেই। আপা আসছে আর বলছে,
- তুমি খুব দুষ্টু, এত রাতে মামা খেতেই হবে?
নাদিম কিছু বলল না। আনন্দসূচক একটা শব্দ করল। আপা এগিয়ে আসছে, আমি কোলবালিশ চেপে ধরে দোয়া দরুদ যত আছে সব পড়তে লাগলাম। জীবনের সব অপকর্মের কথা মনে পড়তে লাগল, ভাবসিলাম পরে কোনো একসময় তওবা করে ভালো মানুষ হয়ে যাব তা আর হল না।

৩।
খুট করে দরজা খোলার শব্দ হল। আমি মশারির ভিতর ততক্ষণে ঘামতে শুরু করেছি। আপা মৃদু স্বরে ডাক দিলেন, ‘পিয়াস, জেগে গেছিস?’
আমি জবাব দিলাম না। সত্যি কথা হল জবাব দেয়ার শক্তি নেই। আমার চিৎকার দিতে মন চাচ্ছিল। বলতে চাচ্ছিলাম, আপা আমাকে ছেড়ে দাও প্লীজ, ‘আমিতো তোমার কোনো ক্ষতি করি নাই।’ কিন্তু কোনো আওয়াজ বেরুল না।
আপা এগিয়ে এসে লাইট জ্বালালেন। নাদিম ডাক দিল, ‘মামাআআআআআ’
আপা দ্রুত ওর মুখ চাপা দিলেন, ‘হিসসসস, মামার ঘুম ভেঙ্গে যাবে।’
শুনে আমার বুকটা ধড়াস করে উঠল। বুক ভেঙ্গে কান্না আসতে চাইল।
আপা এগিয়ে আসছেন আমার বিছানার দিকে। আমার মাথার দিকেই আসছেন। শেষবারের মত কালিমা পড়ে চোখ শক্ত করে বুজে পড়ে রইলাম। একেকটা সেকেন্ড অনন্ত কালের মত লাগছে। তারপর.........
তারপর যেন কেটে গেলো অনন্ত কাল। সময় যেন স্থির হয়ে গেছে, আমি আশঙ্কা করছি যে কোনো মূহুর্তে আমার ঘাড়ে চেপে বসবে ছোট ছোট দাতওয়ালা মুখ। অপেক্ষায় আছি তো আছিইইইইইইইইই......
অপেক্ষার চাদর ফুঁড়ে আপার কণ্ঠ শোনা গেলো,
- কিরে পিয়াস তুই এরকম নাক মুখ কুচকে আছিস কেনো? আর এত ঘামছিস কেনো?
বলে আমার কপালে হাত রাখলেন। আমি একটা আর্তচিতকার দিয়ে উঠে বসলাম।
তাকিয়ে দেখি আপা সামনে বসে আছে, কোলে নাদিম কি যেন একটা খাচ্ছে।
আপা বললেন,
- কিরে স্বপ্ন দেখতেসিলি? এত ঘামছিস কেনো, গরম বেসি লাগতেসে?
আমি আমতা আমতা করে হ্যা না এর মাঝে কিছু একটা বললাম।
আপা নিজ থেকেই বলা শুরু করলেন,
- এই বান্দরটারে নিয়ে আর পারি না। জঙ্গলে থেকে থেকে পুর বান্দর হচ্ছে। দ্যাখনা এত রাতে বলে মামা খাবে। দিনে ৫/৬ প্যাকেট মামা খাওয়া লাগে।
আমি শুকনো মুখে জিজ্ঞাসা করলাম, মামা কি?
- আরে প্রাণ কোম্পানি বানাইসে, চকলেটের মত।
ভালো করে তাকিয়ে দেখি নাদিম ওয়েফারের মত কিছু একটা খাচ্ছে। আমার জানে এতক্ষণে পানি এল। আপা আবার বললেন,
- তুই এত ঘামছিস কেনো? খারাপ স্বপ্ন দেখছিস? পানি খাবি?
আমি মাথা ঝাকালাম। আপা মাথার কাছে ফ্রিজ থেকে পানি এনে দিলেন।
এতক্ষণে কাহিনী বুঝলাম। নাদিম শুধু মামা খেতে চায় বলে দুলাভাই অনেকগুলো কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছিলেন। আর সেই ‘মামা’ নিতেই আপার এই রুমে আগমন।
স্বস্তির নিঃশ্বাস ফেলে পানির গ্লাস ফেরত দিলাম। আপা মশারি গুজে দিতে দিতে বললেন,
- ঘুমা। নতুন জায়গায় এরকম হয়।
আমি আর কি করি আপার আদেশ মানার চেষ্ট করতে লাগলাম।
বড় বাচা বেচে গেছি এবার। শালার প্রাণ কোম্পানি, দুনিয়ায় নাম আর নাই? আজকে আমি হার্ট অ্যাটাক করলে কি তোরা দায়ভার নিতি?
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×