somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইন্স ফেয়ার

১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুলে আমরা একবার সাইন্স ফেয়ার করসিলাম।
তখন পড়ি ক্লাস নাইনে। আনসার
ভিডিপি হাই স্কুলে। আমরা কয়েকজন মিলে এইট থেকে টেন পযর্ন্ত ক্লাসে ক্লাসে ঘুরে আগ্রহীদের নাম কালেকশন করতাম। কাজটা করতামপক্লাস টাইমে। ক্লাস ফাকি দেয়াও হত আবার কেউ কিছু বলতোও না। আমাদের
ক্লাসে কয়েকটা গ্রুপ হইসিল। প্রজেক্ট ছিল কচুরিপানা দিয়ে শ্যাম্পু, কুইজ বোর্ড, ক্ল্যাসিকাল কম্পিউটার, কাঠের গুঁড়া থেকে হার্ডবোর্ড এই সব হাবিজাবি।
আমি ছিলা...ম শ্যাম্পু গ্রুপে। দুই ঘন্টার কাজ করতে সাত দিন লাগাইসিলাম।
প্রথম দিন স্কুলের ১ নং গেটের কাছের লেক থেকে একগাদা কচুরি তুলে এনে স্কুলের ছাদে শুকাতে দিলাম। এইটুক কাজের জন্য সারাদিন কোনো ক্লাস করি নাই।
পরের দিন কচুরী বাদে বাকি জিনিস জোগাড়ে সারাদিন লাগালামপএবং যথারীতি ক্লাস ফাকি। এভাবে সাতদিন প্রতিদিন কাজ ছিল ক্লাসে হাজিরা দিয়ে স্কুলের ছাদে চলে যাওয়া আর ছুটির আগ পযর্ন্ত ওখানে আড্ডা দেয়া। স্যারদের নাকের ডগায় এই কাজ করসি, ভাবতেও এখন
অবাক লাগে।
যাই হোক, এত কাহিনীর পর শেষ পযর্ন্ত দেখা গেলো যে শ্যাম্পু যুতমত হয় নাই।
কেমন যেন শুকনো একটা জিনিস
বানাইসি আমরা, যেটাকে ফেস পাউডার হিসাবে চালাতে পারলেও শ্যাম্পু বলা সম্ভব না। এদিকে পরের দিনেই মেলা। নতুন করে কচুরী তুলে, শুকিয়ে বানানোর টাইম নাই। কি আর করা,
বাজারে যত ব্রান্ডের শ্যাম্পু
পাওয়া যায় সব কিনে আনলাম।
এনে ওটার সাথে মিক্স
করে বানিয়ে ফেললাম আমাদের
শ্যাম্পু। সবই ঠিক ছিল কিন্তু
সমস্যা বাধল SUNSILK মেশানোর কারণে। ওটার ঘ্রান ছিল বেশি, যে কারণে ধরা খাওয়ার সম্ভাবনা ছিলো। কিন্তু কেউ ব্যাপারটা খেয়াল করে নি, সবাই আমাদের বানানোর বিবরণ শুনেই খুশি।
মেলার শেষ দিকে ঝামেলা বাধাল এক বদ ছেলে। সে এসে বলে, ‘SUNSILK' এর ঘ্রান আসে কেন? নিশ্চই SUNSILK
মিশাইছেন।’ আমরা বললাম,
‘আরে এটা খুব ভালো শ্যাম্পু হইসে তো, একেবারে SUNSILK কোয়ালিটির, তাই এরকম ঘ্রান।’
সে তারপরও গাইগুই
করতেসে দেখে বললাম, ‘বিশ্বাস হয় না? লাগায় দ্যাখো।’
কিছুক্ষণ দোনোমনা করে বললো যে ‘দেন একটু লাগাই।’
আমরা তার মাথায় এক খাবলা শ্যাম্পু লাগায় দিলাম। চুল গেল জট পাকায়ে।
সেই জট আর খোলে না। কি আর করা, ওকে বললাম বাসায়
গিয়ে মাথা ধুয়ে ফেলতে।
পরের দিন দেখি ছেলেটা মাথা ন্যাড়া করে স্কুলে আসছে,
ভাবলাম জিজ্ঞেস করি হঠাৎ
করে মাথা ন্যাড়া করসে কেন, কিন্তু সাহস হল না।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×