ভুল করে যে প্রজাপতিটা জানালার গ্রিল-
গলে ঘরে ঢুকে গেছিল
সেটার খোঁজ কেউ রাখেনি।
গুগল সাহেবের ময়নাতদন্তে তন্ন তন্ন-
খুঁজেও তাকে পাওয়া যায়নি ।
প্রজাপতিটা সুখি ছিল? না দুখী?
কোন পরিসংখ্যানেই তার উল্লেখ নেই ।
এমনকি কোন কবিতায় ও তাকে পাইনি,
কবিতা তো এখন বনলতা সেনদের দখলে।
না, পাখনাগুলোয় রঙ বেরঙের খ্যালা ছিল না
শুধুই হলদেটে মন খারাপ করা দুটো পাখনা ।
ঠিক রুপবতী বলা যায়না, তবে নিষ্পাপ
চোখে কিছুটা ব্যাথা, কিছুটা বিষণ্ণতা ,
হয়তো প্রেমিকের অবাদ্ধ চাওয়ায়-
কষ্ট পেয়েছিল
শান্ত চুপচাপ, শুধু মাঝে মাঝে এই বদ্ধ ঘরে-
দম আটকে আসত
একটু বাতাস, একটু স্বাধীনতা-
দুট পাখা বুখ ভরে ম্যলার স্বাধীনতা।
স্বাধীনতাই কাল হয়ে উঠল,
সিলিঙের দানব সদৃশ ফ্যানটায় সংঘর্ষ
পাখনাগুলো পাপড়ির মত ঝরে গ্যালো।
একেই বোধয় বলে ডানাকাটা পরী ।
ঠিক মৃত্যুর আগে-
ওর চোখে ভালোবাসা দেখেছিলাম
যাকে ঘৃণা করার কথা-
তাকেও ভালোবেসে মরে গ্যালো হতভাগী।
- ১৯ জুন ২০১২
যে প্রজাপতি টা ভুল করে ঘরে ঢুকে গেছিল। তার জন্য।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১২ ভোর ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





