একদা পাঠ্য বই এ একটা অঙ্ক ছিল, অত্যন্তই বিখ্যাত-
"'তৈলাক্ত বাঁশ ও বানর' এর অঙ্ক। সেই অঙ্কে একটি বাঁশে এক জ্ঞানী পন্ডিত তেল মাখাইয়া রাখিতেন, আর কিছু অবাধ্য বানর সেই বাঁশ বয়ে উপরে উঠার প্রচেষ্টা চালাইতো। যদিও দু মূর্খ বানরেরা কখনই বাশের আগায় পউছাইতে পারিতনা, তারপরেও ভুল করিয়া পৌঁছাইয়া গেলে এবং সেই সূচাল বাঁশের আগায় বসিয়া পড়িলে বানরের কি অবস্থা হইতে পারে তা সম্বন্ধে অঙ্কে কিছুই ছিল না।"
পাঠ্য বই নিয়ে যদি পেজ থ্রি চালানো হতো তবে এই অঙ্কটা নিসন্দেহে সেলিব্রেটির কাতারে পড়ে যেতো। তবে অত্যন্ত দুঃখের বিষয় এই যে অঙ্কটা পাঠ্য বই থেকে বাতিল করা হয়েছে (ঠিক কোন সালে তা জানি না)। এই রকম একটা সেলিব্রেটি অঙ্ক কে বাতিল করার দায়ভার সরকারের ওপর বর্তেছে স্বাভাবিকভাবেই, এমন এক অবস্থা যে এ অঙ্কের কারনেই সরকারের পতন হয়ে যেতে পারে, এ ব্যাপারটা নিয়ে সরকার বেশ চিন্তিত ছিল বেশ কবছর যাবত।
'ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না' প্রবাদটি মাথায় রাখিয়া সরকার অনেক ভাবনা চিন্তা করিয়া এবং বরেন্য কিছু গনিতবীদ,চোর, ছ্যাঁচোড়,বানর এর উপদেশে পাঠ্য বই এর জন্য বিকল্প একটি অঙ্ক নির্ধারণ করিয়াছেন।
শিরনাম- 'বানরের সেতু সংযোগ'
সেখানে কিভাবে দাতা সংস্থার পশ্চাদ্দেশে লাথি মারিয়া , কতিপয় বানর দ্বারা একটি সেতু তৈরি করা সম্ভব তাহার সমাধান করিতে হইবে।
মুল অঙ্ক-
'একটি দেশে দাতা সংস্থা দুর্নীতির দায় এ দায়গ্রস্থ, দেশীয় কর্তৃপক্ষ সাদা ধব ধবা, এই কারনে কংক্রিটের বদলে বানর দ্বারা সেতু নির্মিত হইবে। সেই দেশে প্রায় ষোল কোটি হারজরজরিত বানর রহিয়াছে,যাহারা প্রায়শই এক ব্যালা অনাহারে কাটায়, সুতরাং তাহাদের অনুরুপ আর এক ব্যালা অনাহারে রাখিয়া তাহাদের হাতে এবং পায়ে তেল মাখাইয়া একটার সহিত আর একটি ঝুলাইয়া দিতে হবে , তেল থাকার কারনে বানর প্রতি সাড়ে সাত মিনিট পর পর পিছলাইয়া যাইবে, এমতাবস্থায় শুধুমাত্র ফেভিকল (পার্শ্ববর্তী দেশের আঠা) ব্যাবহার করা যাইবে। এখন সমাধান করুন যে পদ্মা নদীর এই মাথা হইতে ওইমাথা সেতু বানাইতে মোট কত কোটি বানর ঝুলাইতে হইবে?'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





