রাত্রির মত আরো গাড় হবে অবিশ্বাস
কাকের মত কালো কুচকুচে চোখ-
পুরোটাই বিশ্বাসঘাতকতায় পূর্ণ।
অন্ধকার আরো কালো হবে, প্রিয়ার চুলের মত কালো
অন্ধকারে কিছু নেড়ি কুত্তা গু লেপটালেপ্টি করে-
ভোরব্যালা সুটেড বুটেড হয়ে অফিস যাবে।
কানাবক একটা মচমচে ঘাসফড়িঙ চিবোতে চিবোতে,
পত্রিকায় ছেপে দেবে, ত্রানের খবর, ত্রাণকর্তা কুকুরের ছবি।
শালিকের জন্য ধান ছিটানো হয়েছে, সুগন্ধি কালজিরা
শালিক তবু অনাহারে, দুটো দানার অভাবে-
পেটের কৃমিরাও লজ্জায় আত্মহত্যা করে।
আর শালা কিছু সাইকোপ্যাথ, সাদা কাগজে, ক্রেয়নে
শালিকের জন্য মিনমিনে চিৎকার করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





