somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিনিকবাজ........(ঘোরলাগা সময়)

১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা মধ্যবিত্ত স্বপ্ন লালন করে বেড়ে ওঠা আর ক্রমাগত নিজেকে হারিয়ে খুঁজে ফেরা। জীবনটাই অনেক বিচিত্র। থেমে থাকে বেশিরভাগ সময় ঠিক এখনকার শুক্রবারের ঢাকা শহরের জ্যাম এর মতো। অকারনে থেমে থাকে! আর এই থেমে থাকা অবয়ব টা ঘিরেই কিছু সাদাকালো স্বপ্নরা বাস্তবতার অলি-গলিতে ক্রমশ ডাল-পালা বিস্তার করে। নাহ, বিস্তার করে না বলে বরং বলা ভালো যে মুখ থুবড়ে পরে থাকে। বৈষম্যের বাস্তবতায় তারা হালে পানি পায় না। বিবর্ন স্বপ্নরা এক সময় পথভ্রষ্ট হয়। অন্ধকারে তারা তাদের পথ খুঁজে নেয়।অন্ধকারের আলো গায়ে মেখে তারা আবার স্বপ্নের গায়ে রং মাখায়।

"মুক্ত" বাবা মা'র ছোট ছেলে, অনেক আদরের সন্তান। আদরে বাঁদর হয় নি (ঠিক ডা: আইজুর মতো---উইথ ডিউ রেসপেক্ট) তবে যা হয়েছে সেটা আরো বেশী ভয়ঙকর। নিজেকে চেনার মানসিক ক্ষমতা হারিয়ে ফেলে সে তার প্রচন্ড জিদ আর একগুয়েমির কাছে। বাবা মা শখ করে নাম রেখেছিলেন যেন সকল অশুভ শক্তি আর অশুভ চিন্তাধারার পথচলা থেকে যেন সে মুক্ত থাকে।
পড়াশোনায় ভালো, মানে মধ্যবিত্ত মানের আরকি। প্রথম যৌবন পর্যন্ত স্কুল, কলেজ আর ক্রিকেটই ছিলো তার একমাত্র পথচলা। একটা নির্দিষ্ট সমান্তরাল পথ। থাকেনি বেশিদিন সমান্তরাল। নিজেকে প্রকাশ করার মানসিকতার বদলে ক্রমে গুটিয়ে নিতে থাকে নিজেকে নিজের মাঝে।
সারারাত নির্ঘুম থেকে ধূসর পিচে বল বাউন্স করানোর চিত্র কর্ম বেশিদিন আঁকা হয়না তার। পরদিন খেলার মাঠে কি হবে এই কথা ভেবে উত্তেজনায় ভরা রাতগুলো ক্রমশ ফ্যাকাশে হয়ে যায় তার।

গাঢ় অন্ধকারের প্রলেপ পরে স্বপ্নের ক্যানভাস আর রং তুলিতে। পরম যত্নে মুছে ফেলা হয় না আর। এমন কুৎসিত অন্ধকারের প্রতিটি কালো আস্তরনের নিচে চাপা পরে তার ভালোলাগা, ভালোবাসা আর মানবতাবোধ। নিজের অক্ষমতার হাহাকার গুলো অন্ধকারের বাইশ গজে প্রতিনিয়ত বাউন্সার হয়ে যায়। বেসামাল স্বত্তাকে বারবার মাঝ নদী থেকে স্রোতের বিপরিতে কিনারে নিয়ে আসে, নোঙর ফেলা হয় না কখনো। নিজের কাছে হেরে যায় বারবার।

কিন্তু যে প্রবল স্রোতের বিপরিতেও নিজেকে নিয়ে আসতে পারে সে কেন বারবার একই ভূল করতে থাকে???
নিজের মনে প্রতিনিয়ত একই প্রশ্ন ঘুরপাক খায় তার। সেও নিজেকে নিয়ে ছুটতে চায় কোন বিশ্বস্ত পথে। ঘোরলাগা পথ ছেড়ে কোন এক সমান্তরাল পথে অথবা হোক সেটা আঁকাবাঁকা আর অমসৃণ, নিজের জায়গাটুকু ঠিকই গুছিয়ে নিবে তার দু:খের সারথী দের পাশে নিয়ে।

ঠিক যেন ---
" চলে এসো সব দু:খের সারথি
দু:খের ভোরে
একই স্রোতে মিলেমিশে" (রেসপেক্ট: জেমস)
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×