somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বাস্তব মুহূর্ত

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে আমার জীবনের একটি সত্যি কাহিনী আপনাদের সাথে share করি, অনেকদিন ধরে পুরনো স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে ।

ইংরেজি ২০০২ সালের পহেলা বৈশাকের কথা। ডাক পেলাম নববর্ষ উদযাপনের একটি অনুষ্ঠানে ২টি একক এবং একটি দলীয় (এসো হে বৈশাখ...) রবীন্দ্র সঙ্গীত গাইতে হবে। অষ্টমশ্রেণী পড়ুয়া এই বালকটির দরকার পড়ল আব্বুর অনুমতি, বাকি সব ready ছিল অনেক আগেই। বেশ একটা টান টান উত্তেজনা ভিতরে ভিতরে কাজ করলেও ভীত ছিলাম আব্বুর অনুমতি পাব কিনা এইভেবে । মেজ ভাইয়ের প্রচন্ড উত্সাহ আমাকে আমার প্রতিভা (আমি কিন্তু সত্যি সত্যি গাইতে পারি :D ) প্রমানের একটি সুযোগ তৈরী করে দিয়েছিল বলে সুযোগটা হাত ছাড়া করতে চায়নি, তারউপরে উন্মুক্ত মঞ্চে প্রথম মঞ্চস্ত নিজ অভিজ্ঞতার প্রথম কোনো পরীক্ষা ।

অনুমতি নিতে অতি উত্সাহে আব্বুকে বললাম। আমার উত্সাহ দেখে আব্বুর নিরব সম্মতিসূচক অনুমতি পেলেও ছেলের এই মঞ্চস্তর ব্যাপারে কোনো উত্সাহ প্রকাশ করলেন না বিধায় আমি কিছুটা মনক্ষুন্ন হলাম। আব্বুকেও অনুষ্ঠানে আসার জন্য বলতে লাগলাম, কিন্তু বাবা আমার কোনো কথা না বলে নিজের কাজে ব্যাস্ত হয়ে পরলেন।

পরের দিন (পহেলা বৈশাখ), খুব সকালে কবি কবি লেবাসে (পাঞ্জাবি ও চাদর পড়ে) মেজভাইয়ের সাথে চলে গেলাম অনুষ্ঠানে। একের পর এক গীত ও কবিতা আবৃতির পর এলো আমার পালা, মঞ্চে উঠিয়ে ভাইটি আমার সামনের দর্শকের সবচেয়ে আরামদায়ক চেয়ারটায় বসে অনুজ গায়ক ভাইয়ের জন্য গর্বে বুকফুলিয়ে দিক ওদিক চাইলেও ভয়ে আমার হাত পা ঠান্ডা হবার অবস্থা ... সাথের হারমোনিয়াম আপু আমাকে অভয় দিলে চোখ বন্ধ করে আমার সবচেয়ে প্রিয় রবীন্দ্র সঙ্গীত ( "যায় দিনও শ্রাবণ দিন যায় " ) গানটি গাওয়া শুরু করলাম। এক তৃপ্তিকর অনুভবে গেয়ে চললাম প্রিয় গানটি, প্রতিটা স্পন্দনে অনুভব করছিলাম গানটির ভাবার্থ ও মর্মার্থ। গানটি শেষ করে যখন চোখ খুললাম, তখন দর্শকদের করতালিতে শরীরের প্রতিটা লোম খাড়া হলো , তারচেয়েও বিশ্বয়কর মুহূর্ত অপেক্ষা করছিল সামনে ।

মঞ্চের দুরের সারিতে চেয়ার না পাওয়ায় যারা দাড়িয়ে ছিলেন (এবং যারা পরে জড়ো হলেন ) সেইসকল দর্শকের সংখ্যাও ছিল অনেক। গান শেষ করে স্বভাবতই যখন সমান্তরালে সামনে দূর দৃষ্টিতে তাকালাম, তখন সবার পিছনের পিছনে এক দর্শককে দেখে আমার চোখে পানি চলে আসে, উনি ছিলেন আমার আব্বু, যিনি এতক্ষুন দাড়িয়ে আমার গান শুনছিলেন , যেই মানুষটার তার ছেলের দর্শক হবার জন্য কোনো নামিদামি চেয়ার এর প্রয়োজন পরেনি, নিরব একজন সাধারণ দর্শক হয়ে কিছু না বলা চোখে একজন গায়কের গান শুনে নিরবে স্থান পরিত্যাগ করাকেই যিনি যথার্থ মনে করেছিলেন । আজও ভুলিনি আব্বু :) ... এই ফিনল্যাণ্ড এর জীবনে আজও বাবার স্বপ্ন পূরণে স্বপ্নের পিছে ভাগছি .... জানিনা ,কতটুকু সফল হতে পারব এই মানুষটার মুখে হাসি ফুটিয়ে।

ভাবতেসি তাড়াতড়ি বিয়ে করা দরকার, দাদার সাহসী কাহিনী ছেলে মেয়েদের না শুনলে কি চলে নাকি ... :) :)
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×