somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরের পদত্যাগ... (ডিসেম্বর ৫, ২০১২)

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক'দিন থেকেই শয়তানকে মনমরা ঘুরতে দেখে ঈশ্বর মনে মনে বেশ খুশি। তবে আজ সকালেই বেটা ইবলিশ যেভাবে হাউ মাউ করে ছুটে এসে ঈশ্বরের পায়ে কেঁদে পড়েছে তাতে ঈশ্বর মনে মনে বেশ খুশিই হলেন।

বেশ আয়েসী উদার ভংগীতে ঈশ্বর শুধোলেনঃ বলো হে ইবলিশ, আর্জি কি। ঐশ্বরিক সংবিধানের ভেতরে পড়লে আর্জি মঞ্জুর হতেও পারে।

ইবলিশ কোনো মতে তোতলাতে তোতলাতে বললো, "মহানুভব, হে পরিত্রাতা, হে সর্বশক্তিমান, হে সৃষ্টিকর্তা..."

"থামো থামো" কৃত্রিম গম্ভীর ভাবে থামালেন ঈশ্বর, যদিও মনে মনে বেশ উপভোগ করছেন ইবলিশের এই দুরবস্থা, "আওয়ামীলিগে জয়েন করেছো নাকি? এতও ফালতু কথা বলো কেনো? সরাসরি লাইনে এসো চাঁদু, ঝেড়ে কাশো, বলে ফেলো কি চাও।"

"আমি পদত্যাগ করতে চাই মহানুভব" বুকভাঙা আর্তনাদ করে ডুকরে উঠলো ইবলিশ, "আমার প্রাণ সংশয় আশংকা করছি, আমাকে ক্ষমা করুন, পদত্যাগ পত্র গ্রহন করুন" শেষ হলো ফোঁপানিতে।

"বলে কি!" মনে মনে প্রমাদ গনলেন ঈশ্বর, "এ বেটা রিজাইন করলে নরক সামলাবেটা কে!"

তারপর গলা খাঁকারি দিয়া বেশ বিরক্ত কন্ঠে বললেন, "প্রান সংশয় মানে! স্বর্গীয় ডিজিএফআই আর স্বর্গীয় এনএসআই তো কিছু জানায়নি আমাকে এবিষয়ে। শালারে দেখি সব নিস্কর্মা! যাক, ওহে ইবলিশ, খুলে বলো, খুলে বলো।"

"মহানুভব, বাংলাদেশে সেই সবকটাকে জড়ো করা হয়েছে, বোধহয় এবারে ফাঁসী হবেই, আর ফাঁসী না হলেও যা বয়েস এক একটা দামড়ার, সময়ের গুঁতোয়ও টেঁসে যেতে পারে। তারপর? আসবে তো সোজা নরকেই। আমি আমার প্রান সংশয় আশংকা করছি জনাব। একটাকেও বিশ্বাস নেই আমার, নিজের ভাইকে যারা খুন করে, বোনকে রেপ করে তাদের ভরসা করা আমার পক্ষে অসম্ভব" - ঘাড় কাত করে ফোঁপাতে ফোঁপাতে জানালো ইবলিশ।

থম ধরে থালেন কিছুক্ষন ঈশ্বর, তারপর বিড় বিড় করে বললেন, "অসম্ভব, আমার পক্ষেও অসম্ভব"। তারপর গলা তুলে চেঁচালেন, "ওহে জিব্রাইল ওরফে গ্যাব্রিয়েল ওরফে ইত্যাদি ইত্যাদি, নতুন ঈশ্বর খুঁজে নাও, আমি রিজাইন করলাম, এই মুহূর্তেই, আমারও প্রান সংশয়"। তারপর বিদ্যুৎ গতিতে অদৃশ্য হলেন দরবার থেকে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×