somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরি! অতঃপর......

১৪ ই জুন, ২০০৬ ভোর ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেশাগত কাজ শেষে একদিন রাত 12টায় বাসায় ফিরেছি। বাসায় ইন করা মাত্রই বাইরে থেকে এক বন্ধু ফোন করলো, দোস্ত একটা বিপদে পড়েছি। আমাকে একটু হেল্প করবি? সাড়া দিলাম বন্ধুর ডাকে। সঙ্গে সঙ্গে বের হয়ে গেলাম। কিন্তু পোষাক চেঞ্জের কারনে নিজের পরিচয় পত্রটা সঙ্গে নিতে ভুলে গেছি। বন্ধুর কাছে পেঁৗছে দেখলাম ওরা কয়েকজন বসে আছে। সমস্যা জানতে চাইলে বললো প্রেমঘটিত ব্যাপার। কথা দিলাম বন্ধুকে হেল্প করবো। রাত তখন 12টা 30 মিনিট। আমরা 5 জন ছিলাম ওখানে। বিদায় নিয়ে চলে আসবো ঠিক সেই মুহুর্তে কয়েকজন লোক এসে আমাদের ঘিরে ফেললো। বললো আমরা র্যাবের লোক। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে।

নিজের পেশার পরিচয় দিলাম। ওরা পরিচয় পত্র দেখতে চাইলো। পকেট হাতড়ে দেখি তা বাসায়ই রয়ে গেছে। পরিচয় পত্র দেখাতে না পেরে র্যাবের রোষানলে পড়লাম। আমাকে নিয়ে গেল ওদের ক্যাম্পে। রাতভর অমানুষিক নির্যাতন করলো। কতবার বলেছি দয়া করে আমার অফিসে ফোন করুন নতুবা আমার বাসায় একটা ফোন করুন তাহলে আমার পরিচয় পেয়ে যাবেন। কিন্তু কিছুতেই আমার কথা শুনলোনা মহৎ (র্যাব!!) মানুষগুলো। আমাকে আঘাত করে ওরা যেন আনন্দ পায়। আমার ডান হাত ছিল ওদের টার্গেট। ওদের কথাবার্তায় বুঝলাম আমাদের পেশার লোকের ওপর তাদের বিশেষ ক্ষোভ রয়েছে। তাই আমার পরিচয়টা সত্য কি মিথ্যা জানার প্রয়োজন মনে করছেনা। দুইদিন পর আমার বোন যখন খবর পেল তখন অফিসের সহযোগিতায় ছাড়া পেলাম।

আমার অফিস যখন কৈফিয়ত চেয়েছে তখন অফিসকে র্যাব উত্তর দিয়েছে আমি পরিচয় পত্র দেখাতে পারিনি। সেজন্য ওরা দুঃখ প্রকাশ করেছে। কিন্তু ওই দুটো দিন যে ওরা আমার উপর কেমন নির্যাতন চালিয়েছে তা একমাত্র আমি জানি। রাত দুটোয় চোখের সামনেই দেখলাম ক্রসফায়ার কাকে বলে!!

উই আর সো সরি!!
ধন্যবাদ র্যাবকে, আমার উপর সুবিচার করার জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×