YOU ARE TOO MUCH DISTRUBED. BE CAREFUL TO WRITING SOMEWHEREINBLOG.
আমাকে পাঠানো নতুন আরো একটি মেসেজ এটি। 3-35 পিএম-এ পাঠিয়েছেন। এটাও হিডেন নাম্বার থেকে পাঠানো হয়েছে। আমি জানি এসব হুমকি দেয়া মেসেজ আমার কিছুই করতে পারবেনা। তথাপিও আমি সাইট হোলডার কেউ একজনকে যোগাযোগ করতে বলেছিলাম। তারা এ ব্যাপারে একেবারেই চুপ হয়ে আছেন। বিষয়টি আমি বুঝতে পারছিনা।
গতকালের ফোনের ইনফরমেশন আমি পেয়েছি। নাম্বারটি ব্যবহৃত হচ্ছে একটি ইন্টারনেট হাউজে। যারা কলিং কার্ডের মাধ্যমে দেশের বাইরে ফোন কানেকশন দিয়ে থাকেন। তারা আমাকে নিশ্চিত করেছে এ ব্যাপারে কোনো খবর পেলে আমাকে জানাবেন।
কিন্তু 2য় বারের মতো আমাকে আবারো মেসেজিং থ্রেট, এটা কারা করছে তা বুঝতে পারছিনা। ইন্টারনেট থেকে মেসেজ পাঠাচ্ছেন এটা বুঝতে পারছি।
নতুন আপডেট নিয়ে সাইট হোলডার মত্ত রয়েছেন। কিন্তু এটা অনুধাবন করতে পারছেন না যে, সাইটটি বন্ধ করার চেষ্টায় লিপ্ত রয়েছে কোনো অসাধু চক্র। আমি এখানেই সমস্যার সমাধান চেয়েছিলাম। কিন্তু হোলডাররা কেউ এগিয়ে আসছেনা।
দয়া করে মালিক পক্ষের কেউ যোগাযোগ করুন। আমি আপনাদের সঙ্গে ব্যাক্তিগত ভাবে কথা বলতে চাই।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০০৬ ভোর ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




