ভাঙ্গতে ভাঙ্গতে ভেঙ্গে যাচ্ছে শরীর
ত্বকে অমোঘ আর্সেনিক ক্ষত
নদীর কুলে গুনছি ঢেউ; দুরে পুড়ছে শব।
দবৃত্ত সময় উপদ্রুত এলাকা যৌবন চাতুরতা
সাপলুডু খেলা; শেষকৃত্য এখনো বাকি
এ ভেবে উড়াল দেই
থেকে যায় সহবাস।
কিনে রাখি ট্রামের ঘন্টি
যদি কেউ কবি ভেবে,
জীবনানন্দ ভেবে
পাঠায় ময়না তদন্তে; যা' কুশল ছিলো
যা' খসড়ায় লেখা হয়ে থাকে
সব ছিনতাই হয়ে যায়।
ইহলোকে শরীর ভোগ, অসুখ-বিসুখ
সব গর্ব বন্ধ্যা সুচকে অধীন সর্বস্ব
আমিও মাপছি অন্তরগত গৃহস্থ সম্পর্ক।
বাদানুবাদ ধার কর্জ ইত্যাদি নিয়ে বাঁচা
ফের ফেরি।
রক্ত, রক্তের যুগলবন্দি উপাদান
ভয়ানক গ্রাস করে;
আত্মজের অজগর খাই।
আপাত তীব্র জ্বরে শত্রুতা বাড়ে ক্রমশঃ
লাশকাটা ঘরে ফুরিয়ে যায় রোদের স্বকাল
এবং ভুল হয়ে যায়,
কে কাকে শ্রদ্ধা বা মান্য করে।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৮ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




