গতকাল আমার দেয়া পোস্টটি আমি ইচ্ছে করেই ডিলিট করিনি। কারন আমি দেখতে চেয়েছি এখানে কারা কিভাবে অন্যায়ের সাপোর্ট করে। রাসেল যে আমার পোস্টে বাজে মন্তব্য করে এটা সত্যি। আমি প্রতিদিন আমার পোস্ট থেকে ওর মন্তব্য মুছে ফেলি। ওকে অনেকবার নিষেধও করেছি। কিন্তু ওই যে এক কথা, চোর না শুনে ধর্মের কাহিনী।
সাইটে এমন বাজে ব্যবহার আগে কখনো করিনি। এবারই প্রথম। কারনটা ইচ্ছাকৃত। আমি দেখেছি রাসেলকে যদি এভাবে না বলা হয় তাহলে ও শুনবেনা। ওর একটা শিক্ষা হওয়া উচিৎ ছিল। আমি জানি বিষয়টি অন্য সবার কাছে খারাপ লেগেছে। কিন্তু কি করবো বলুন। ওকেতো আমি নিষেধ করেছিলাম।
আমার বিশ্বাস গতকালের পর ভবিষ্যতে কেউ কারো পোষ্টে মন্তব্য করার আগে চিন্তা ভাবনা করে মন্তব্য করবে। আমি কৌশিক ভাই, শোহেইল মতাহির ভাই, সারিয়া আপু, হযবরল, চোর, জি্বনের বাদশাসহ সবাইকে বলছি, আমি জানি আপনারা আমার এমন ব্যাবহারে কষ্ট পেয়েছন। সেজন্য আমি দুঃখিত। আমি এটাও জানি যে আমার কাছ থেকে এমনটি আশা করেননি। আমিও ভেবেছিলাম আমাকে দিয়ে এসব হবেনা। কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেল। তবে রাসেলের মতো আর কেউ যদি এখানে এমন করে তার জন্য এরকম ব্যবহার আজীবন সিদ্ধ এটাও সত্য।
রাসেল সাংবাদিক এটা বলে সাংবাদিকের ভয় দেখালেন একজন। রাসেলের মতো এমন পঁচা সাংবাদিকদের আমি চিনি। দেশে এদের জায়গা হয়না কেনো জানেন? থাক সেটা বলতে চাইনা।
আমি আবারো বলছি, যারা আমার পোষ্টে কমেন্ট করেছিলেন তাদের অনেকেই মুখ ঠিক রাখেননি। সুতরাং অন্যকে উপদেশ দেয়ার পাশাপাশি নিজেও সৎ থাকার চেষ্টা করুন।
সবাইকে ধন্যবাদ। আবারো দুঃখ প্রকাশ করছি। আশা করি সাইটটি পরিচ্ছন্ন থাকবে সেই প্রত্যাশায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




